নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tazul Islam Zul

তাজুল ইসলাম2009এ

Freelance writer and explorer

তাজুল ইসলাম2009এ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম পরীক্ষামূলক ভিডিও ডকুমেন্টারি।

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪০

আমি প্রায় প্রতিদিনই চমৎকার চমৎকার সব জায়গায় ট্রাভেল করছি। হঠাৎ মনে হল যে এই ট্রাভেলিং এর উপর ভিডিও বা ডকুমেন্টারি তৈরি করলে কেমন হয়? সমস্যা হল আমার ভিডিওগ্রাফির উপর কোন হাতেখড়ি নেই। ভিডিও এডিটিং এর উপরও না। জীবনে ভিডিও যা করেছি তা হল আমার সদ্য কেনা স্যামসাং ট্রেন্ড প্লাস ফোন সেটের ক্যামেরা দিয়ে।

কিন্তু তার পরেও ভিতরে কেন জানি উৎসাহটা প্রবল। আমি প্রচুর ভিডিও ফিল্ম দেখেছি। তখন অবচেতন মনেই ক্যামেরার অ্যাঙ্গেল গুলো খেয়াল করেছি। বই পড়ার অভ্যাস থেকে অপ্রাসঙ্গিকভাবেই ফিল্মিং এর উপর বই পড়েছি। ঠিক করলাম এই সামান্য জ্ঞান দিয়েই পরীক্ষামূলকভাবে একটা ভিডিও ডকুমেন্টারি তৈরি করি। ক্যাপসন হবে-‘হোয়্যার আই লিভ ইন।’ আমি এখন যেখানে বাস করছি সে জায়গাটা কেমন,কিভাবে থাকছি এর উপর একটা শর্ট ভিডিও গ্রাফি।

আমার স্যামসাং ট্রেন্ড প্লাস ফোন সেটের ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে নেমে পড়লাম। যেখানে আছি তার আশেপাশের ভিডিও নেয়া শুরু করলাম। আমাকে এ্যাঙ্গেল নিয়ে ভিডিও করতে দেখে প্রথমে কয়েকজন কেৌতুহলি হয়ে তাকিয়েছিল। পরে আর পাত্তা দেয়নি। মালয়েশিয়াতে এখন ছবি তোলার মাতামাতি। সেলফি, মনোপড…. কত কী!

আমার ভিডিও এডিটিং করার অভিজ্ঞতা নেই। টানা দুই দিন ইন্টারনেটে ঘাটাঘাটি করেছি। টিউটোরিয়াল দেখেছি। এই সফটওয়্যার সেই সফটওয়্যার ট্রাই করেছি। অবশেষে যা বের হয়েছে, তা-ই এই ভিডিওটি।

আমার প্রথম পরীক্ষামূলক ভিডিও ডকুমেন্টারি। 

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৩

পয়গম্বর বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম

২| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৩

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।

৩| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৮

খাটাস বলেছেন: প্রথম পরীক্ষামূলক ভিডিও ডকুমেন্টারি, তাই সেই হিসেবে ভাল লাগল। চেষ্টা চালিয়ে যাবেন আশা করি। এর পরের টার অপেক্ষায় রইলাম। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.