| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে বিপ্লবের ঘুম ভাঙে মায়ের ডাকে ...
কালাম.. আবুল কালাম ... উঠ বাবা উঠ ..
যদিও ছোট নাম বিপ্লব । বাবা-মা আদর করে পুরটাই ডাকে।
বিপ্লব বিছানায় উঠতে বসে উহ করে উঠল.. সারা শরীর ব্যাথা।মনে পড়ল দুই দিন আগে সাইকেলিং করতে গিয়ে ব্যাথা পেয়েছিল।
বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে নাস্তা করে বিপ্লব।তারপর বাবার কাছ থেকে টাকা নিয়ে বের হয় ফার্মগেটের উদ্দেশে। বাস স্টপেজে যেত-না-যেতে গাড়ি পেয়ে যায়। উঠে পরে ৬ নম্বর বাসে। ফার্মগেটের কাজ শেষ করে কি করবে চিন্তা করছিল বিপ্লব, এমন সময় মা'র ফোন আসে।
বিপ্লব ফোনটা রিসিভ করে। মা'র গলা ভেসে আসে ও পাস থেকে .
"বাবা তুই কই "
"এইতো মা মাত্র কাজ শেষ করলাম "
"এখন কি করবি ? "
"এই কিছু না .। বিপ্লব ইতস্ত করে। কিছু চিন্তা না করে বলে শাহাবাগ যাব"
" শাহাবাগে কি কাজ ?"
" না কিছু না এমনি "
" না ওখানে যাওয়ার দরকার নাই বাবা, বাসায় চলে আয় "
"কি আর করা " ভাবে বিপ্লব, মা'র ছেলে মার কোলেই যাই।
বিপ্লব বাসায় ফেরার পথ ধরে।আর গুন গুন গাচ্ছে "ও আমার দেশের মাটি, তোমার তঁরে ঠেকাই মাথা.। "
কিন্তু কি ভেবে পিছন ফিরে শাহাবাগের পথ ধরে।
পথের দিকে তকিয়ে এক ভাবে হাটছে । আর গুন গুন করছে।
যদি তাকে এখন দেখে কেউ আর চিনে উঠতে পারবেনা। সে আর আগের বিপ্লব নেই। তার এখন বৃও ভাঙ্গার সময়। সে এখন বৃও ভাঙ্গার বিপ্লব।
কিছু দূর যেতেই হোটেল রূপসী বাংলার সামনে সাকিব ভাইয়ের সাথে দেখা । তিনি তার ৩ বছর বয়সের ছেলেকে নিয়ে এসেছেন শাহবাগে সবার সাথে একাত্ততা প্রকাশ করতে।
সাকিব ভাই জিজ্ঞাস করে বিপ্লব, "তুমি কি একই দিকে যাচ্ছ ???"
বিপ্লব দৃঢ় কণ্ঠে বলে " হ্যাঁ ভাই ঐ দিকেই যচ্ছি, আমাকে যেতেই হবে, আমি যে ফাঁসির দাবি নিয়ে এসেছি "
ভাইকে আবার সালাম জানায়, ছোট ছেলেটির গালে হাত বুলায়।
সামনের দিকে আবার এগিয়ে যায় দৃঢ় পায়ে। সে যেন শুনতে পেয়েছে ৭১ এর ডাক .।.।.।
২|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
দা জোকার বলেছেন: thanks.... bro. try my best.
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
তাসজিদ বলেছেন: Welcome to samu world.
ছোট কিন্তু দারুণ লেখা।
নিয়মিত ব্লজ্ঞিং করুন আর আমাদের উপহার দিন দারুণ সব লেখা।