নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দা আনপ্রেডিক্টাবল

ক্ষণস্থায়ী এই পৃথিবীর কেও বেশিদিন থাকে না। তাই আমরা সবাই নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে মানুষের কল্যাণ করার চেষ্টা করলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে ।

দা আনপ্রেডিক্টাবল › বিস্তারিত পোস্টঃ

আমরা কি আরেকটি বার জ্বলে উঠতে পারি না সেই একাত্তরের মত ?????

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

তোমরা ৩০ লক্ষ শহীদ যে স্বাধীনতার সূর্যটার জন্য রক্ত দিয়েছিলে আজও সেই স্বাধীনতার সূর্যটা উঠেনি । যারা তোমরা ভাষার জন্য জীবন দিয়েছিলে আজ সেই ভাষাটাই বিকৃত হতে শুরু করেছে । আজ আমাদের নিজেদেরকে গর্বিত বলতে খুবই লজ্জাবোধ করে , যে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি রক্ত দিয়ে অর্জিত স্বাধীন দেশের নাগরিক কারন আজ ৪২ বছর পরেও তোমাদের হত্যাকারীদের বিচার আমরা করতে পারি নি । বরং সেইসব রাজাকার ,আলবদর , পাকিস্তানি দোসররা স্বাধীন দেশের পতাকা নিয়ে ঘুরে বেড়ায় , এর থেকে লজ্জাজনক বিষয় আমাদের জাতির জন্য আর কি হতে পারে । আজও কিছু আপামর জনতা এবং কিছু রাজনৈতিক মহল নিজেদের স্বার্থে সেইসব লোকদের বাঁচানোর চেষ্টা করছে । তাদেরকে বাঁচানোর জন্য হরতাল করছে এবং নানারকম আন্দোলন করছে , বড়ই হাস্যকর ব্যাপার ।আজ যে তরুণ সমাজ জেগে উঠেছে তোমাদের হত্যাকারীদের বিচারের দাবীতে , যেখানে সারাদেশের মানুষ তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে সেইখানে আজও কিছু বড় রাজনৈতিক দলের লোকদের সেখানে দেখা যায়নি , বরং তাদের দলেরই এক বড় রাজনৈতিকবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম বলছেন , যে চাঁদা তুলে নাকি একটি বিশেষ গোষ্ঠী আন্দোলন চালাচ্ছে ।। বরং আমি তাদের বলতে চাই এইটা কোনো বিশেষ দলের আন্দোলন নয় , এইটা সমগ্র জাতির দাবী । আপনার এই কথায় বুঝা যাচ্ছে যে আপনার দল কতটুকু এই বিচার চায় । হয়তবা আপনারা জনগণের ভয়ে সরাসরি কিছু বলছেন না । আপনারা যদি যুদ্ধাপরাধীদের বিচার চাইতেন কখনও নিজামির মত রাজাকারকে শিল্পমন্ত্রীর দায়িত্ব দিতেন না । আপনাদের সম্পর্কে আর কিছু বলবো না , শুধু একটা কথাই বলবো যে আপনাদের এই কর্মকাণ্ডের জন্য ৩০ লক্ষ শহীদের আত্মা কখনও আপনাদের ক্ষমা করবে না ।

আর সরকারের কাছে এই দিনে একটাই দাবী যে , জামাতের রাজনীতি যেন শীগ্রই আইন করে বন্ধ করা হয় কারন তারা ইসলামের নাম দিয়ে যেইসব কর্মকাণ্ড করেছে সেইগুলো ইসলামের জন্যও ক্ষতিকর পাশাপাশি সমগ্র বাঙ্গালী জাতির জন্যও ক্ষতিকর । আর যারা আজও ইসলামের মত মহান ধর্মের দোহাই দিয়ে জামায়েত কে সমর্থন করছেন তাঁদেরকে বলবো যে ইসলামের কোথাও মানুষ খুনের রাজনীতির কথা বলা হয় নি । কোরআনে স্পষ্ট বলা হয়েছে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড সেই হিসাবেও যদি শাস্তি দেয়া হয় তাদের তাহলে নিজামি, কাদেরমুল্লা ,মুজাহিদ এদেরকে কয়েকবার ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখলে কম হবে আর হত্যার কথা বাদই দিলাম ।

আজ একুশে ফেব্রুয়ারী ।আজ এই দিনে সমগ্র বাঙ্গালীর একটাই দাবী সকল রাজাকারের যেন ফাঁসি দিয়ে শহীদদের রক্তের কিছুটা ঋণ পরিশোধ করার চেষ্টা করা হয় ,যাতে শহীদদের আত্মা শান্তি পায় ।

পরিশেষে একটা কথা বলতে চাই যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে রাজাকারদের বিচার চান না তারা আসলে পাকিস্তানের জারজ সন্তান এর থেকে বেশী কিছু বলার নাই । আর সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁদের বলতে চাই আসলে তোমাদের জন্য আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি তোমাদের এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক/ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ,
সবাইকে শুভেচ্ছা

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

মদন বলেছেন: সম্ভব, যদি ৭ই মার্চের সেই ডাক আবার ফিরে আসে...

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

দা আনপ্রেডিক্টাবল বলেছেন: ভাই আসলে আমরা বাঙ্গালী একটা খারাপ জাতি কারন যে আমাদের সমগ্র জাতিটাকে নেতৃত্ব দিয়ে একটা স্বাধীন দেশ উপহার দিল তাকেই আমরা হত্যা করতে কুণ্ঠিতবোধ করি নাই সেই জাতির কাছ থেকে ভাল কিছু আশা করা ঠিক না

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

মেটাফর বলেছেন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক/ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ,
সবাইকে শুভেচ্ছা

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

দা আনপ্রেডিক্টাবল বলেছেন: আপনাকেও শুভেচ্ছা । আর আজকের এই দিনে সবারই একটি দাবী সেটা যেন পূরণ হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.