| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনো ; মানবী প্যানডোরা । তোমাকে দিয়েছিলাম এই কলিজা
ইপিমীথিউসের সাথে সেই সঙ্গমের বহু আলোকবর্ষ আগ থেকেই
জানি তুমি ছিলে এক ছলনা , দেবতাদের নষ্ট কূট কৌশলের নীলনকশা
তবুও নোঙ্গর ফেলেছিলাম আমি, হায়!!! তোমার হৃদয় যে আজ এক মৃত্যুপুরী
ভালোবাসার ইন্দ্রজালে আবদ্ধ এক অব্যর্থ চোরাবালি ।
জানি আমি আজ বরবাদ , জানি তুমিও আজ বরবাদ ।
শুনো মানবী ;হেলেন । অমূল্য জিনিস তোমায় দিয়েছিলাম অনন্ত ব্যারেল ।
ঈজিয়ানের নীল তরঙ্গ জানে , প্যারিস নয় বরং আমি ছিলাম হ্যাঁ আমিই ছিলাম
তোমার ক্রিপটিক, ক্রাক্স বা বিধ্বংসী মনের একমাত্র হ্যাঁ কেবল একমাত্র মনোপতি ।
হায়!!! আমার হৃদয়ের ট্রয় আজ জ্বলে-পুড়ে ছারখার , মহাশ্মশান
তবুও দাঁড়িয়ে আছি আমি তোমার ট্রয়ে , সুনসান কবরস্থান ।
জানি আমি আজ বরবাদ , জানি তুমিও আজ বরবাদ ।
শুনো ;মানবী ধ্রুপদী । মন দিয়েছিলাম, সেটা ছিল না কোন বহুরূপী ।
ব্রহ্মা জানে, তোমার সরল মনের গরল রণভূমি । কুরুক্ষেত্রে ,
একটা পাণ্ডবও লড়ে নি । লড়েছিল যে ,সেটা আমি হ্যাঁ কেবল আমি ।
হায়!!! আজ তুমি বহুগামী।কষ্ট পাই নি আমি ,কষ্ট পেয়েছে প্রকৃতি ।
জানি আমি আজ বরবাদ , জানি তুমিও আজ বরবাদ ।
©somewhere in net ltd.