| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেম্ফিস থেকে মহেঞ্জোদারো অবধি পথ হেঁটে হেঁটে
অ্যান্ড্রোমিডার অনিন্দ্য সৌন্দর্যের সাথে শান্তিচুক্তি রেখে
তুষার শুভ্র ম্যামথের দানবীয় দাঁত গুঁড়িয়ে অথবা
লোহিত ড্রাগনের নরকীয়ও উত্তাপ মাড়িয়ে
পদে পদে প্রহেলিকা আর পিচাশের ভয়কে হারিয়ে
প্যান্ডোরার বক্সে আবদ্ধ সব নষ্ট প্রবৃত্তিকে পুড়িয়ে
সাইফার্স আর সফেদ দানবের গোলক ধাঁধা মিটিয়ে
কল্পিত ইউনিকর্নের পীঠে যাবতীয় কল্পনা চড়িয়ে
আলোকবর্ষ ধরে হেঁটেছি আমি , ছায়াপথের সমান্তরালে
বেশি কিছু নয় ; শুধু এক অঞ্জলি পবিত্র জলের সন্ধানে
প্রমিথিউস কাছ থেকে পার্সিয়ার মরুভূমিতে
ইপিমীথিউসের ইন্দন থেকে ইজিপ্টের বেলাভুমিতে
ক্রুনুসের দরবার থেকে কর্ডোবার পথে ঘাঁটে
এক অঞ্জলি জল যা করবো তোমায় সমর্পণ ।
মেম্ফিস থেকে মহেঞ্জোদারো অবধি পথ হেঁটে হেঁটে
খোঁজে খোঁজে হয়রান ,পেরেশান,অকল্পিত কল্পনায় একাকার ।
চাই ; এক অঞ্জলি পবিত্র জল , যা করবো তোমায় সমর্পণ ।
©somewhere in net ltd.