নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রীতম চৌধুরী

আমি বেঁচে আছি অন্য সময়ে

প্রীতম চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কীট

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৩



একা একা পার হয়েছি যে কতো নটিক্যাল মাইল , জানি না ।

শেষ বিকেলের কিরণ ছুঁয়েছি যে কতো শত বার , জানি না ।

জল ভেঙে , ধীরে ধীরে ,পার হয়েছি অজস্র বাঁধ ।

কতো শত অলিভের পাতা মাড়িয়েছি কতো রাত ।

কতো শত আলেয়ার আলো দেখেছি কতো কাল ।

বসে বসে , ধীরে ধীরে , নিলিপ্ত দুটি চোখের সামনে

ধোঁকা দিয়ে যায় কতো মরীচিকা সে হিসেব কে রাখে

দুঃস্বপ্নময় ঘুম থেকে জেগে উঠে দর্পণের দিকে তাকিয়ে

খুঁজে পেলাম নিজেকে অন্ধকার এক জগতের কারাগারে


আমি, সে তো নির্জন দ্বীপের এক নির্জন কয়েদী

বিদ্রোহীরা, সে তো জাহাজের ডেকের নতুন অধিপতি ।

জলদস্যুর দল উড়িয়ে চলে নব্য নৈরাজ্য কেতন

আমি শুধু অন্ধকারের কীট , অন্তরালে বসে ভাবি

ভাবনা , সে তো এক অবাস্তব ।












মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.