| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানভীর তিমথী
Write your name in the history for your remarkable works for the welfare of the mankind. Love should not be the only thing or major thing you will be remembered for,but it can be one of the things you will be remembered for. Do something great,Make history and live through generations even after your death. -Timothy Tanvir Date-2/2/14
আজকে সাইফুরসে গিয়েছিলাম SAT এর Orientation ক্লাসে । তো স্যার আমাদের একটা Essay দিলেন বাড়ি থেকে করে আনার জন্য । Essay টার টপিক ছিল এইরুপ- '' It's better to be underrated by people rather than to be overrated by them.'' যার বাংলা অর্থ করলে ঠিক এমনটি দাঁড়ায় '' মানুষের কাছে অতিরিক্ত মূল্যায়ন পাবার চেয়ে বরং কম মূল্যায়ন পাওয়াই উত্তম । ''
ইদানিং বাংলাদেশের খেলা দেখে আমার তাই মনে হচ্ছে । যখন বাংলাদেশকে অবমূল্যায়ন করা হত তখন হটাত করে বাংলাদেশ চরম খেলা দিত কিন্তু যখনি আমরা অতি-মূল্যায়ন দিতে শুরু করেছি তাঁদের খেলার মান ও কমে যাচ্ছে । বাংলাদেশের এই খারাপ খেলার জন্য মূলত আমরাই দায়ী, কেননা অতি-মূল্যায়নের ফলে ভাল থেকে ভাল খেলার জন্য তাঁদের উপর ক্রমশ চাপ পড়ছে । আগে একজন ব্যাটসম্যান যখন ব্যাট নিয়ে মাঠে নামত তখন তার মনে একটা জিদ কাজ করত যে আমাকে ভাল খেলতেই হবে, সবার চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিতে হবে আমি কত ভাল খেলতে পারি । কিন্তু এখন একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করতে মাঠে নামেন, তাঁর মাথার উপর চিন্তার পাহাড় ভেঙ্গে পড়ে - তাঁর চিন্তাধারা হয় এরুপ- '' আল্লাহ জানে আমি আজকে কেমন পারফরম্যান্স দিতে পারব, যদি তাড়াতাড়ি Out হয়ে যাই, তাহলে জনগণ আমাকে তিরস্কৃত করবে । না না, আমাকে ভাল খেলতেই হবে, শুধু ভাল না প্রচণ্ড ভাল ......'' সে ক্রমাগত এসব চিন্তায় মশগুল হয়ে পড়ে, এবং হটাত-ই একসময় সে বলের উপর থেকে ফোকাস হারিয়ে ফেলে এবং ফলবশত , তাঁর ভয় বাস্তবে রুপ নেয় । আমি আপনাদের বলছিনা যে সাপোর্ট করা বন্ধ করে দিন, আমি বলছি সাপোর্ট করলে সাপোর্টের মত করবেন । খেলায় হার-জিত তো আছেই, তাই বলে সাপোর্ট করা বন্ধ করে দিয়ে তাঁদের অমর্যাদা করবেন, তা কিন্তু উচিত নয় । চলুন আমরা আমাদের দেশের প্রকৃত বীরপুরুষদের যথার্থ সম্মান দেই এবং দুধের মাছি না হয়ে সবসময় তাঁদের সাপোর্ট করি । আর যদি খারাপ সময়ে সাপোর্ট না দেন, তাহলে ভাল সময়েও সাপোর্ট করার আপনার কোন অধিকার নেই । ধন্যবাদ ।
©somewhere in net ltd.