নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাজাগতিক ব্লগ

মরুভূমিতে যেমন মুসাফির পানির সন্ধানে ছুটে চলে,ঠিক তেমনি আমিও ছুটে চলি অজানাকে জানার উদ্দেশ্যে ।

তানভীর তিমথী

Write your name in the history for your remarkable works for the welfare of the mankind. Love should not be the only thing or major thing you will be remembered for,but it can be one of the things you will be remembered for. Do something great,Make history and live through generations even after your death. -Timothy Tanvir Date-2/2/14

তানভীর তিমথী › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের ভবিষ্যত কাদের হাতে ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

বনানী যাব সাইফুরসে SAT এর ক্লাস করার জন্য । ক্লাস ৩টায় কিন্তু বাসা থেকে বের হতে হতে বেজে গেল ২টা ১০ ।

ভীষণ মুস্কিলে পড়ে গেলাম কিন্তু সৌভাগ্যবশত প্রায় সাথে সাথেই একটি বাস পেলাম। বাস চলছে। আমার সামনে পিছে অনেক যাত্রীর মধ্যে বেশ কিছু ছাত্র-ছাত্রীও আছে। বাসের কনডাক্টর একজন বয়স্ক (৪৫-৫০ বছর) লোক। এক ছাত্রের কাছে ভাড়া চাইলো এবং ভাড়ার টাকা রেখে বাকি টাকা ফেরত দিলো। ছাত্রটি বললো, “এইটা কি দিলা মামা? ৮টাকার ভাড়া ১৫ টাকা রাখলা ক্যান?”



কনডাক্টরঃ “ভাড়াতো মামা ১৫ টাকাই”



ছাত্রঃ “অই মিয়া , আমার লগে মশকরা করো? স্টুডেন্টগো ভাড়া হাফ এইটা কি তোমাগো খুপড়িতে প্রতিদিন নতুন কইরা ঢুকানো লাগবো? আরো ৭ ট্যাকা ফেরত দাও অহনি কইলাম”



কনডাক্টরঃ ‘না মামা। এইটা আমি পারুম না। ৪০ জন যাত্রীর মধ্যে আপনাগো ইস্টুডেন্ট থাহেন ১০-১২ জন। আমাগো পোষায় না’



ছাত্রঃ “অই ব্যাটা এত কথা কস কিল্লাইগগা? তর বাস *** কলেজ এর সামনে দিয়া যাইবো না? ট্যাকা ফেরত দে হালা, নাইলে তর বাসের অইহানে জানাজা দিমু আর তরে গায়েব কইরা দিমু”







অসহায় কনডাক্টর তাকে বাধ্য হয়ে টাকা ফেরত দিলো। এরকম আরও কয়েকজন সোনার টুকরো ছাত্রের কাছে হাফ ভাড়া নিয়ে আমার কাছে ভাড়া চাইলো। আমি তাকে একটি ১০ এবং একটি ৫ টাকার নোট দিলাম। কনডাক্টর কিছুটা বিরক্ত হয়ে বললো, “৫ ট্যাকার নোট দিসেন ক্যান ১০ টাকার লগে? এই লন ২ ট্যাকা আর আপনের ৬ ট্যাকা”



আমি বললাম, “না ঠিক আছে। রাখেন।”



কনডাক্টর অবাক হয়ে “আপনের লগেতো ব্যাগ আসে। আপনে কি হ্যাগো মতো ইস্টুডেন্ট না?”



আমি খুবি লজ্জিত হয়ে জবাব দিলাম, “না ভাই, আমি স্টুডেন্ট না।”



এই হল আমাদের দেশের ভবিষ্যতের কর্ণধারদের অবস্থা । আল্লাহ ভালো জানেন আমাদের দেশ কাদের হাতে পড়তে যাচ্ছে । শুধু এইটুকু বলতে চাই ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি লজ্জিত লজ্জিত লজ্জিত । :|

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১২

DavidS বলেছেন: You said love should not be the only or main thing that people remember you for, but it can be a part of it, I find it very "profound". Love is important, but specific actions, practical contributions to society are much more "meaningful". https://geometry-vibes.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.