নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাজাগতিক ব্লগ

মরুভূমিতে যেমন মুসাফির পানির সন্ধানে ছুটে চলে,ঠিক তেমনি আমিও ছুটে চলি অজানাকে জানার উদ্দেশ্যে ।

তানভীর তিমথী

Write your name in the history for your remarkable works for the welfare of the mankind. Love should not be the only thing or major thing you will be remembered for,but it can be one of the things you will be remembered for. Do something great,Make history and live through generations even after your death. -Timothy Tanvir Date-2/2/14

তানভীর তিমথী › বিস্তারিত পোস্টঃ

কাজী নজরুল ইসলামের লিচু চোর এবং আমার কিছু স্মৃতিকথা ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

বাবুদের তাল-পুকুরে

হাবুদের ডাল-কুকুরে

সে কি বাস করলে তাড়া,

বলি থাম একটু দাড়া।



পুকুরের ঐ কাছে না

লিচুর এক গাছ আছে না

হোথা না আস্তে গিয়ে

য়্যাব্বড় কাস্তে নিয়ে

গাছে গো যেই চড়েছি

ছোট এক ডাল ধরেছি,



ও বাবা মড়াত করে

পড়েছি সরাত জোরে।

পড়বি পড় মালীর ঘাড়েই,

সে ছিল গাছের আড়েই।

ব্যাটা ভাই বড় নচ্ছার,

ধুমাধুম গোটা দুচ্চার

দিলে খুব কিল ও ঘুষি

একদম জোরসে ঠুসি।



আমিও বাগিয়ে থাপড়

দে হাওয়া চাপিয়ে কাপড়

লাফিয়ে ডিঙনু দেয়াল,

দেখি এক ভিটরে শেয়াল!

ও বাবা শেয়াল কোথা

ভেলোটা দাড়িয়ে হোথা

দেখে যেই আঁতকে ওঠা

কুকুরও জাড়লে ছোটা!

আমি কই কম্ম কাবার

কুকুরেই করবে সাবাড়!



‘বাবা গো মা গো’ বলে

পাঁচিলের ফোঁকল গলে

ঢুকি গিয়ে বোসদের ঘরে,

যেন প্রাণ আসলো ধড়ে!



যাব ফের? কান মলি ভাই,

চুরিতে আর যদি যাই!

তবে মোর নামই মিছা!

কুকুরের চামড়া খিঁচা

সেকি ভাই যায় রে ভুলা-

মালীর ঐ পিটুনিগুলা!

কি বলিস ফের হপ্তা!

তৌবা-নাক খপ্তা…!



অসাধারণ একটি কবিতা । এখনো মনে আছে ষষ্ঠ শ্রেনীতে থাকাকালীন সময় আমাদের লাইব্রেরী নামক একটি ক্লাস হত । আমাদের এই ক্লাসটি করাতেন প্রয়াত প্রীতধারা সাহা ম্যাডাম । ম্যাডামের সংক্ষিপ্ত পরিচিতি এইরুপ- ইনি অনেক কড়া ছিলেন, সব ছাত্রই তাকে ভয় পেত । তো লাইব্রেরী ক্লাসে একদিন ম্যাডাম বললেন আমাদের যে আগামী ক্লাসের জন্য লিচু চোর কবিতাটি মানে উপরোক্ত কবিতাটি শিখে আসতে সঞ্চিতা থেকে । আমি বাসায় ফিরে জলদি আব্বাকে বললাম কাজী নজরুল ইসলামের কবিতার বই সঞ্চিতা কিনে আনতে । বইটি পেয়ে আমি জলদি শেখা শুরু করলাম এবং আমার বিশ্বাস ক্লাসের আর সবাইও এমনটিই করেছিল । ক্লাসে যতদূর মনে পড়ে শুধু আমিই পুরো কবিতাটি আবৃত্তি করতে পেরেছিলাম । ঐ ঘটনার পর দীর্ঘ ছয়টি বছর অতিক্রম হয়ে গেছে । আজ প্রীতিধারা সাহা ম্যাডাম নেই । তবুও তাঁর স্মৃতি আছে এবং থাকবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.