নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রখেকো

my computer

চন্দ্রখেকো

আমি সেই দলেরই একজন, পুরো আকশ যাদের মাথার উপরের ছাদ... পুরো পৃথিবী যাদের পায়ে চলার পথ.....

চন্দ্রখেকো › বিস্তারিত পোস্টঃ

সাইদি সাহেব

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

কিছুদিন আগে আর্কিটেকচার এর এক বড় ভাইয়ের কামলা দিয়া তার সাথে ইউনিভার্সিটি দিয়ে বের হচ্ছিলাম রাতে... গেট থেকে বের হবার সময় শুনলাম গার্ড মোবাইলে ওয়াজ শুনছে! সাইদির ওয়াজ! ভাই কয়েক সেকেন্ড দাঁড়াইয়া একবার গার্ড রে দেখল... তারপর আমার দিকে তাকাইয়া হাঁটতে শুরু করল!! একটু পরে আমারে বলে... " এই লোকটারে কিভাবে ফাঁসি দিবে!!



কথাটা আমার মাথায় ঘুর ঘুর করছিল, মানে বুঝিনাই!

তার ৩/৪ দিন পর গেছি মাওয়া। যাওয়ার সময় শুনলাম... ড্রাইভার তার মোবাইলে ওয়াজ শুনছে... সাইদির অয়াজ! আবার কথাটা মনে পড়ল "এই লোকটারে কিভাবে ফাঁসি দিবে"।



অন্য একদিনের ঘটনা... বাসায় যাচ্ছিলাম হেঁটে... একটা দোকানের ভিতর থেকে শুনলাম ওয়াজ হচ্ছে... সাইদির ওয়াজ! মনে পড়ল "এই লোকটারে কিভাবে ফাঁসি দিবে"



যাদেরকে যুদ্ধাপরাধের মামলায় বিচার করা হচ্ছে সরকার হয়ত সবার ফাঁসি দিতে পারবে চাইলেই... কিন্তু সাইদি কে কিভাবে!! বাংলাদেশে এরকম কোটি মানুষ আছে যারা সাইদিকে ভালবাসে! প্রচুর মানুষ আছে যারা জামাতকে ঘ্রিনা করে, আওয়ামীলীগ কে অন্ধ ভাবে সমর্থন করে... কিন্তু সাইদি কে ভালবাসে!

আমার এক রিলেটিভ এর কথা মনে পড়ছে... যে সাইদির মুক্তির জন্যে নফল রোযা রাখছিল... কিন্তু তার হাসবেন্ড আওয়ামিলিগের নমিনেশনে এলাকার চেয়ারম্যান হয়েছে!



সত্যিই... যে লোকটার ওয়াজ শুনে হাজারো অমুসলিম ইসলামের অমিয় স্বাদ গ্রহন করছে... "সেই লোকটারে কিভাবে ফাঁসি দিবে"!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.