নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রখেকো

my computer

চন্দ্রখেকো

আমি সেই দলেরই একজন, পুরো আকশ যাদের মাথার উপরের ছাদ... পুরো পৃথিবী যাদের পায়ে চলার পথ.....

চন্দ্রখেকো › বিস্তারিত পোস্টঃ

টিউশনি

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

আমাদের পাশের বাসার অ্যান্টির এক মেয়ে ক্লাস সিক্সে পড়ে। কিছুদিন আগে অ্যান্টি তার মেয়ের জন্য অনার্স থার্ড ইয়ারে পড়া এক পোলাকে টিচার হিসেবে রাখলেন।



প্রথমে কয়েকদিন ঠিক থাকলেও কিছুদিন ধরে উনি লক্ষ করলেন, ওই টিচার আসলে আর যেতে চায় না। স্টুডেন্টের সাথে গল্প জুড়ে দেয় ঘণ্টার পর ঘণ্টা। যেখানে কেউ এক ঘণ্টাই ঠিকমতো পড়াতে চায় না সেখানে দেখা যেত ছেলেটা আড়াই তিন ঘণ্টা বসে আছে।

এরপর অ্যান্টি ওই পোলারে বিদায় করে দেয়... ।



এদের জন্যই আমাদের মতো পাবলিকদের রিপুটেশন খারাপ হয়। এরা গিয়ে মেয়ে স্টুডেন্টের সাথে লাইন মারে... আরে ভাই গেছস পড়াইতে ওইটা ঠিকমতো কর... আর লাইন মারতে চাইলে অন্য মেয়ে খুঁজে বের কর। স্টুডেন্টের সাথে ক্যামনে? তাও ক্লাস সিক্সের মেয়ে!!!



এদের জন্যই অভিভাবকরা এখন মেয়েদের জন্য ছেলে টিচার রাখতে চায় না... রাখলেও এমন ভাবে তাকায় যেন টিচার একটা লুইচ্চা...। লুইচ্চা যে নাই তা না, কিন্তু এরা তো নগণ্য সংখ্যক। এদের কারণে আমাদের মতো সাধাসিধে পাবলিকের টিউশনি মাইর যায়। সবাই এখন মেয়ে পড়ানোর জন্য মেয়ে টিচার খুঁজে... । কেন খুঁজে বুঝতেই পারছেন...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

অপ্রচলিত বলেছেন: আরে ভাই গেছস পড়াইতে ওইটা ঠিকমতো কর... আর লাইন মারতে চাইলে অন্য মেয়ে খুঁজে বের কর।

পূর্ণ সহমত। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত।

আপনি প্রায় এক বছর ধরে ব্লগ লিখছেন, ১০টি পোস্টও করেছেন, তবু কোন মন্তব্য পাননি কেন? অন্যর ব্লগ পড়ুন এবং মন্তব্য করুন।

হ্যাপি ব্লগিং।
শুভ কামনা নিরন্তর।

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

চন্দ্রখেকো বলেছেন: আমি আসলে বসার তেমন সময় পাইনা............
আমার দিকে ভ্রুক্ষেপ করার জন্য ধন্যবাদ.......

.........অহর

২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

স্রাবনের রাত বলেছেন: কথা সত্য ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১

বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: এক্কেরে মনের কথাডা কইছেন।

তয় স্টুডেন্ট(নট ছাত্র) কম পড়াইলাম না, কোনদিনই কোন সমস্যার সম্মুখীন হইতে হয়নাই।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১

মদন বলেছেন: ঠিক

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

আরিফুর রহমান বাবুল বলেছেন: মন্তব্যকারি ভাইদের বলছি, ভাইয়েরা, একটা কথা থেকে যায়, এখন আপনি একটু চিন্তা করেন, আপনার পাশের বাড়ির আন্টির মেয়ের এমন ঘটনা কি আপনি জানেন? এমন ঘটনা যদি কারো মেয়ের সাথে হয়,আর তাতে কি আন্টি আপনাকে বলে বেরাবে?? আসল ঘটনাটা একটু জানতে চান লেখক ভাইয়ের কাছে।লেখক ভাইকে বলছি, ভাই আপনি এটা কি ভাবে জানলেন? ঘরের কথা পরে জানলো কেমনে??

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

চন্দ্রখেকো বলেছেন: তরকারি পুড়তে থাকলে গন্ধ তো ছড়াই............

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

পাঠক১৯৭১ বলেছেন: মেয়ে সেজে টিউশনি করুন, সমাধান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.