| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চন্দ্রখেকো
আমি সেই দলেরই একজন, পুরো আকশ যাদের মাথার উপরের ছাদ... পুরো পৃথিবী যাদের পায়ে চলার পথ.....
আমাকে শুধু তুই চিনলি না রে,
আমাকে চিনলি না
আফসোস......
ভালবাসার পরশ পাথর তোর গলার শিকলে ছোয়ালি
কিন্তু একটিবারও পরখ করে দেখলিনা,
তোর গলার শিকল সোনালী আভা ছড়াচ্ছে.....
চিনলি না তুই.....
অবহেলা করে ফেলে দিলি রাস্তার মিহি ধুলার উপর।
পৃথিবীতে হয়তো একটি মানুষ আমাকে ভুলকরে স্থান দিয়েছিলো তার হাতে
আর কেউ কখনো আমার দেখাই হয়তো পাবে না
রাস্তার ধুলা গায়ে জড়িয়ে হাজার বছর ধরে হয়তো অপেক্ষা করবো তোর
কিন্তু তুই যখন চিনতে পারবি তখন কি আমাকে খুজে পাবি ?
জানি তুই আমাকে চিনবি না
কারন আমিতো রাস্তার ধুলাতেই আবৃত
এখন ধুলাই আমার সঙ্গী
ছোট ছোট সুখ গুলো ধুলার সাথেই ভাগাভাগি করি
আর পথের ধুলাকে একটি গল্প শোনাই,
আমাকে একজন ভুল করে স্পর্শ করেছিলো....
হৃদয়ে স্থান....?
সে তো অনেক দুরের পথ....
আমাকে সে আজও চিনেনি,
চিনবেও না...........।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৭
আজীব ০০৭ বলেছেন: আহা আহা.............।