| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#### নষ্ট ইতিহাস ####
একটি কুকুর কি মানুষ রাস্তা পার হচ্ছিল,
হঠাৎ দূর থেকে আসা একটি গাড়িধাক্কা মারল সজোরে।।
জীবন্ত জীবটা ছিটকে পড়লো,ফুটপাতের উপর।
ফুরন্ত দেহে তখনো প্রানের ছোঁয়া স্পষ্টত,
জিভটা রক্তে রাস্তার ধুলায় আরক্ত।
কিন্তু তার জলে ভেজা চোখ দুটো,
যেন ফুটপাতে ইতিহাস লিখছিল,
রাতের আঁধারে পথ চলা মানুষের সভ্যতার ইতিহাস।।
বহুদিন সে দেখেছে সকালের ভদ্রলোক,
রাতের আঁধারে রমনীকে, মোড়ে স্ট্রীট লাইটের নীচে।
নেতাদের টাকায় রফা হয়।
পুলিশ ও গুন্ডার তোলা, তোলাও সে দেখেছে।
সে দেখেছে পাউরুটি চুরির দায়ে,শিশুকে পিটিয়ে মারা।
মাঝে মাঝে সে প্রতিবাদে ছুটে গেছে,
বদলে জুটেছে ঢিল, লাথি, গালিগালাজ।।
সে সকাল বেলায় প্রতিদিন দেখে,
অট্টালিকার আবর্জনার সাথে--
সভ্যতা ও মনুষ্যত্বকে কিভাবে ডাস্টবিনে,ছুড়ে ফেলা হয়।।
তাহলে তার চোখে জল কেন??
এ জল খুশির জল,কারন ভগবান তাকে প্রকৃতই কুকুর করে পাঠিয়েছে---
মানুষ তো আর করেনি------।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:১৫
উমমে সালমা বলেছেন: ধনবাদ.।আশা রাখি আমার পরের লেখাটা পড়বেন.
২|
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:১৪
উমমে সালমা বলেছেন: ধনবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ রাত ১:০০
এহসান সাবির বলেছেন: স্বাগতম।