নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উমমে সালমা

তোমরাই ভাল বলতে পারবে

উমমে সালমা › বিস্তারিত পোস্টঃ

অবুঝ সন্তান মার মোর

০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:১১

তখন বেলা প্রায় দশটা। ফার্মেসিতে আব্বুর জায়গাই আমি বসে আছি। রোগী বা খরিদার বিশেষ কেউ নাই। শুধুমাত্র একজন ধোপদুরস্ত মৌলভি সাহেব প্রেশক্রিপসনের ঔষধ সম্বন্ধে কম্পাউন্ডারের সঙ্গে আলোচনায় মগ্ন। এমন সময় একজন হোমগার্ড এসে দাড়াল, হাতে তার ছোট্ট একটা প্যাকেট। সে জানাল, “প্যাকেটে মায়ের প্রসাদ। বড়বাবু পাঠিয়ে দিলেন।“হোমগার্ড এর কথায় জানলাম গত রাত্রের “শ্যামামায়ের প্রসাদ, থানার বড়বাবু প্রতিবারের মতো এবারো পাঠিয়েছেন। প্যাকেট খুললাম, প্যাকেটে ভালো ভালো ফলের অংশ বিশেষ প্রসাদরূপে উঁকি মারছে। আমি দেরি না করে পরম তৃপ্তিতে সকল ফলের সঠিক ব্যবহার করা শুরু করলাম।

---আপনি না মুসলমান? মৌলভি সাহেবের প্রশ্ন আমাকে।

--হ্যাঁ

--হাজী সাহেবের মেয়ে, পূজোর ভোগ খাচ্ছেন?

--আপনিও খেতে পারেন......

---হাজী সাহেবের মেয়ে, মুসলমান, নিজে তো হারাম খাচ্ছেনই, আবার আমাকে খেতে বলছেন। লজ্জা করছে না?

--- (তবুও ভালো উনি হা-রাম বলেন নি) হারাম খাব কেন? আরামে খাচ্ছি। আর লজ্জা করবে কেন, আপনিও তো পুজো বিশ্বাস করেন।

---কি আমি পুজো বিশ্বাস করি? কে বলেছে আপনাকে?? মৌলভি সাহেব রেগে আগুন। যেন এখুনি ফেটে যাবেন। 

- যদি বিশ্বাস ই না করেন, তবে এই সুন্দর সুন্দর ফল গুলোকে কট্টর হিন্দুদের মত “ভোগ” বলছেন কেন?? পুজোতে যদি বিশ্বাস ই না থাকে তবে তো আপনিও ফলগুলোকে “ফল” মনে করেই খেতে পারেন। আসলে আপনি পুজোতে বিশ্বাস করেন, তাই এও বিশ্বাস করেন যে মূর্ত্তির সামনে দেওয়া ফলগুলো মূর্ত্তিতে খাই, ফলে ওগুলো মায়ের ভোগে পরিণত হয়েছে। আমি কিন্তু এসবে বিশ্বাস করি না। ফলে মনে প্রানে জানি ও বিশ্বাস করি, মাটির মূর্ত্তির এমন কোন ক্ষমতা নাই, যাতে এই সুন্দর ফলগুলোকে এঁটো করে ভোগে বা প্রসাদে পরিণত করতে পারে। আপনার কাছে যেটা ভোগ, আমার কাছে সেটা শুধুই সুস্বাদু ফল মাত্র।

- এবার মৌলভি সাহেব বলেন তো, কে পুজো বিশ্বাস করে? আমি না আপনি??লক্ষ করলাম মৌলভি সাহেবের মুখমন্ডল ক্রমশ লাল এ পরিণত হচ্ছে। কপালে ঘাম। 

পাশ থেকে একটা ক্ষীন শব্দ শুনতে পেলাম—কম্পাউন্ডার বলছে, “যাক, একটা খরিদ্দার কমল”।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.