নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নকথা

ইয়াহিয়া

আমি বেদুইন,আমি চেংগিশ;আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্ণিশ।(কাজী নজরূল ইসলাম)

ইয়াহিয়া › বিস্তারিত পোস্টঃ

মুসাফিরের চতুর্দশপদী ভাবনা

১৫ ই জুন, ২০১৩ ভোর ৫:৪৮

রূপের পসর মেলে শহরে নগরে,

পৃথিবী পেতেছে মায়াজাল বিলোভন।

সময়ের পাকে বাধা কুহেলি জীবন

খেয়ালী নেশায় ক্ষয়ে যায় অগোচরে।

খ্যাপাটে ষাঁড়ের মত দিশা-হীন ঘোরে,

আলেয়ার পিছে ছুটে চলা আমরণ।

ক্ষণিক সুখের এই রঙ্গিন স্বপন

ধূলায় মিলাবে কোন অজানা প্রহরে।*



হিসেব মেলানো ভার গোধূলির ক্ষণে,

বিষাদ হৃদয় ফেরে আকাশের পানে;

পূবাকাশে বুড়ো চাঁদ স্মিত হেসে বলে,

‘হৃদয় প্রশান্ত হয় খোদার স্মরণে, **

শাশ্বত কিতাবে খোঁজ জীবনের মানে,

পথ হারা ফরিয়াদ যায় না বিফলে।’***





*

‘‘বস্তুতঃ আমরা পৃথিবীকে তার উপর যা আছে তা দিয়ে সুশোভিত করেছি যাতে করে আমরা পরীক্ষা করতে পারি এদের মধ্যে ভালো কাজে কারা সবচাইতে সেরা।এবং নিশ্চয়ই আমরা এর উপরের সবকিছুকে শুষ্ক প্রান্তরে পরিণত করব।’’ (সূরা কাহফ ১৮:৭-৮)

‘‘ধনসম্পদ এবং সন্তান সন্ততিরা এই পার্থিব জীবনের শোভামাত্র,কিন্তু অনিঃশেষ ভালো কাজগুলোই আল্লাহর দৃষ্টিতে উত্তম প্রতিফলদায়ক এবং উত্তম আশাদায়ক।’’

(সূরা কাহফ ১৮:৪৬)



**

‘‘যারা বিশ্বাস করেছে এবং যাদের হৃদয় প্রশান্ত হয় আল্লাহকে স্মরণ করে।হ্যাঁ,আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়।’’(সূরা আর রা’দ ১৩:২৮)



***

‘এবং যখন আপনার কাছে সেসব লোকেরা আসে যারা আমাদের নিদর্শনগুলোকে বিশ্বাস করে,বলুন,‘তোমাদের উপর শান্তি বর্ষিত হোক।তোমাদের প্রতিপালক তাঁর নিজের উপর দয়া অধ্যারোপ করে দিয়েছেন যদি তোমাদের মধ্যে কেউ অজ্ঞানতাবশতঃ খারাপ কাজ করে এবং তারপর তাওবা করে নিজেকে সংশোধন করে-প্রকৃতই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু।’ (সূরা আনা’ম ৬:৫৪)

‘বলুন,‘হে বান্দারা যারা নিজেদের উপর জবরদস্তি করেছ,আল্লাহর দয়ার ব্যাপারে নিরাশ হয়োনা।বস্তুতই তিনি সকল পাপ ক্ষমা করেন।প্রকৃতপক্ষে তিনিই তো ক্ষমাশীল এবং পরম দয়ালু।’’(সূরা জুমার ৩৯:৫৩)

‘হে লোকেরা যারা বিশ্বাস কর,আল্লাহ্‌র কাছে আন্তরিকভাবে তাওবা কর।হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের খারাপ কাজগুলো সরিয়ে দিবেন এবং তোমাদেরকে বেহেশতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদী প্রবাহিত হয়।’ (সূরা আত-তাহরিম ৬৬:৮)

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৬:০৫

খেয়া ঘাট বলেছেন: ওপরের সুন্দর কবিতা আর এর পরে চিরসত্য, সুন্দর , পবিত্র কোরআনের বাণী।
খুব ভালো লাগলো ভাই, খুব ভালো লাগলো।

২| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:২৯

ইয়াহিয়া বলেছেন: পড়ার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ খেয়াঘাট ভাই।

৩| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

আরজু পনি বলেছেন:

খুব সুন্দর ...!

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৪

ইয়াহিয়া বলেছেন: ধন্যবাদ।

৪| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৯

ভারসাম্য বলেছেন: ইয়াহিয়া ভাই, আপনার জন্য আমার দুই/তিনটা অনুবাদ দেওয়ার ছিল। আপনার মেল/এফবি আইডি দেয়া যায়?

পোষ্টে +++ ।

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৫

ইয়াহিয়া বলেছেন: ধন্যবাদ ভাই।আমার ইমেইল আইডি[email protected]

৫| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৬

ইয়াহিয়া বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা। দারু তথ্যবহুল পোস্ট। খুব ভাল লাগলো ।

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৯

ইয়াহিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৭| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:২৮

বোকামন বলেছেন:
যাযাক আল্লাহু খাইরাণ
আস সালামু আলাইকুম

১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৫

ইয়াহিয়া বলেছেন: ওয়া আলাইকুম সালাম ভাই।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.