নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব নেশার বড় নেশা কষ্টের মাদকতায়

স্বপ্ন ভঙ্গের বেদনায় কাতর

যুবরা১৯৮০

দূর দেশে, জীবনকে কোন এক স্বপ্ন ভেবে, আমি কার আশাতে, ছুটে চলি পথে পথে, যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন যে।

যুবরা১৯৮০ › বিস্তারিত পোস্টঃ

নব্য রাজাকারদের উদ্দেশ্যে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

দেশ থেকে অনেক দূরে থাকি, অফিস বা নিজের কাজের ফাঁকে যখনই সময় পাই, তখনই ব্লগ পড়ি, পত্রিকা পড়ি, টিভিতে খবর দেখি, ফেইসবুকে দেশের বন্ধুদের স্ট্যাটাস আপডেট পড়ি, এত দূরে বসেও আমার রক্ত উত্তেজিত হয়ে উঠে, আমারো ইচ্ছে করে এলাকার বন্ধুদের সাথে চট্টগ্রামের জামাল খান মোড়ে সবার সাথে সমবেত হই আর গলা ফাটিয়ে মিছিল করিঃ

“লাখো শহীদ ডাক পাঠালো,

সব সাথীরে খবর দে।

পুরা বাংলা ঘেরাও করে

রাজাকারদের কবর দে।“

একটা কাহিনী বলি, কাহিনীটা হয়তো অনেকেই জানেন, রবার্ট ফুলটন বাষ্পীয় পোত আবিস্কার করেছিলেন। হাডসন নদীতে যখন তিনি তার নতুন আবিস্কার প্রদর্শনের আয়োজন করেছিলেন, তখন কিছু নিরাশাবাদী, নেতিবাচক ও সংশয়ী ব্যাক্তি জড়ো হয়ে বলাবলি করছিল যে, এই জাহাজ কখনও চলবে না। দেখা গলে জাহাজ চলছে এবং সেটি নদী দিয়ে এগিয়ে গেল। তখন যারা জাহাজ চলবে না বলে মন্তব্য করেছিল তারা চিৎকার করে বলতে লাগল, জাহাজ কখনও থামবে না। সবকিছুর নেতিবাচক দিক দেখার কী আশ্চর্য মানসিকতা!

কাহিনীটা বলার কারণঃ শাহবাগের আন্দোলন যখন শুরু হল, তখন অনেককেই বলতে দেখেছি, এই আন্দোলন সফল হবে না, বেশী মানুষ আসবে না। আর শাহবাগ যখন বিশাল জনসমুদ্রে পরিনত হল তখন তারা বলছে এটা আওয়ামী আর বামদলের ষড়যন্ত্র। সবকিছুর নেতিবাচক দিক দেখার কী আশ্চর্য মানসিকতা! আবার কেউ বলে দেশের আরো কত সমস্যা থাকতে রাজাকার ইস্যু নিয়ে কেন এত মাতামাতি। সাধারন মানুষের ভাবনাকে ভিন্ন দিকে ঘোরানোর জন্যে কি ঘৃন্য অপচেষ্টা। মন চায় শাহবাগের জনস্রোতে মিশে, এই সব নব্য রাজাকারদের উদ্দেশ্যে চিৎকার করে বলি,

“জামাত, শিবির, রাজাকার,

এই মুহূর্তে বাংলা ছাড়।“

আরেকটা কাহিনী বলি- এক শিকারীর শিকার-করা পাখী খুঁজে নিতে আসার জন্য একটি শিক্ষিত কুকুর ছিল। কুকুরটি জলের উপর দিয়ে হাঁটতে পারত। শিকারী যখন কুকুরটির এই অলৌকিক ক্ষমতার পরিচয় পেল তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। বন্ধুদের নিকট কুকুরের এই আশ্চর্যজনক ক্ষমতা দেখবার অভিপ্রায়ে সে একদিন তার বন্ধুকে হাঁস শিকারের আমন্ত্রণ জানাল । কয়েকটি হাঁস মারা পর সে কুকুরটিকে নির্দেশ দিল হাঁসগুলি জল থেকে তুলে আনতে। কুকুরটি জলের উপর দিয়ে দৌড়ে মৃত হাঁসগুলি নিয়ে এল। সারাদিন ধরে বেশ কয়েকবারই কুকুরটিকে জলের উপর দিয়ে দৌড়াতে হোল। শিকারী তার কুকুরের এই আশ্চর্য ক্ষমতার জন্য বন্ধুর কাছে মন্তব্য আশা করেছিল; কিন্তু বন্ধু ছিল চুপচাপ। শিকারী বাড়ি ফেরার পথে বন্ধুকে জিজ্ঞেসা করল, “কুকুরটির কোনও অসাধারণত্ব লক্ষ্য করেছ কি?” বন্ধু জবাব দিল, ”হ্যাঁ, তোমার কুকুরটি সাতার জানে না।” কোনও কোনও ব্যক্তি সব সময়েই নঞর্থক দিকটিই দেখে।

কাহিনীটা বলার কারণঃ কিছু নেতিবাচক মানুষ বলে যুদ্ধাপরাধীর বিচার চাওয়া মানেই নাস্তিক, বামপন্তী, ইসলামের শত্রু। 'শাহবাগ আন্দোলনের' আসল লক্ষ্য নাকি যুদ্ধাপরাধীদের ফাঁসি না, বরং দেশ থেকে ইসলাম ধ্বংস করা। ইসলামের মুখোশধারীদেরকে বলছি, যতই প্রপোগান্ডা চালাও, যতই গুজব ছড়াও, যতই মিথ্যা অপবাদ দাও। কোন লাভ নেই। তরুণরা আজ জেগেছে, কোন শক্তিই আজ তাদের রুখতে পারবে না।

“একাত্তরের হাতিয়ার,

গর্জে উঠুক আরেকবার।

রাজাকারের ফাঁসি হোক,

শহীদরা পাক ন্যয় বিচার।“

পঞ্চমদিনেও জোরালোভাবেই চলছে শাহবাগের আন্দোলন। এরই মধ্যে পেরিয়ে গেছে ৯৬ ঘণ্টার দ্রোহ। দ্রোহের আগুন দেশের ৫৬ হাজার বর্গ মাইল সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। ঘুম নেই শাহবাগ প্রজন্ম-চত্বরের আন্দোলনকারীদের, দাবি একটাই---যুদ্ধাপরাধীদের ফাঁসি।

স্যলুট বাংলাদেশ ,আমি গর্বিত বাংলাদেশি হিসেবে, সাবাস বাংলাদেশ-

“এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,

জ্বলে পুড়ে মরে ছারখার,

তবু মাথা নোয়াবার নয়।“

মন্তব্য ১৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

মোঃ রাব্বী সাইদ শিকদার বলেছেন: আপনাদের কাছ থেকে এরকম অনুপ্রেরনা পেলে আমাদের উহসাহ, উদ্দীপনা আরও বেড়ে যায়।দারুন বলেছেন ভাই। আপনার এ লেখাটি আমার ছোট্ট একটি ফেসবুক পেজে শেয়ার করছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

যুবরা১৯৮০ বলেছেন: ধন্যবাদ ভাই,
আপনার ফেসবুক পেজের লিংক টা কি পেতে পারি?

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

যুবরা১৯৮০ বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

লুব্ধক০১ বলেছেন: সব রাজাকার নিপাত যাক!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

যুবরা১৯৮০ বলেছেন: যাবে ভাই অবশ্যই নিপাত যাবে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

চৌধুরী_সাহেব বলেছেন: খুব সুন্দর লিখেছেন! পড়ে বেশ ভালো লাগলো।

শাহবাগে সকাল থেকে রাত পর্যন্ত গলা ফাটিয়ে ঘরে এসে যখন অনলাইনে বসেই এইসব নব্য রাজাকারদের আস্ফালন দেখি, তখন আর মাথা ঠিক থাকে না! যারা শাহবাগে যেতে পারছেন না, তাদের কাছে বিনীত অনুরোধ, কীবোর্ডের শক্তিশালী অক্ষরগুলোকে দিয়ে এদেরকে প্রতিহত করুন!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

যুবরা১৯৮০ বলেছেন: রাজাকারদের আস্ফালন দেখলে ইচ্ছে করে এদের খুন করি। তারপর ২৬ দিন জেল খাটি।

কাদের মোল্লার ৩৪৪ খুনের জন্য যাবতজীবন মানে এক খুনের জন্য ২৬ দিন।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকার নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!!
X((X((X((X((

জয় বাংলা! জয়য়য়য় বাংলা!!!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

যুবরা১৯৮০ বলেছেন: ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই
ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

যুবরা১৯৮০ বলেছেন: নব্য রাজাকার কিভাবে চিনবেন? আসুন দেখি নব্য রাজাকার চেনার কিছু নমুনা লক্ষনঃ
১. যখন কেউ বলবে এই গনজাগরনের আন্দোলন আওয়ামি লীগের বা নাস্তিকদের।
২. যখন কাউকে বলতে দেখবেন শাহবাগে গাঁজা খাইয়া পোলাপান আন্দোলন করে।
৩. যখন দেখবেন কেউ বলবে, দেশের অন্যান্য ইস্যু নিয়ে আন্দোলন না করে এটা নিয়ে প্রতিবাদ করে কী লাভ?
৪. যখন কেউ বলবে , আমিও রাজাকারের বিচার চাই "তবে".. (তবে বললেই নব্য রাজাকার)
৫. যখন কেউ বলবে যুদ্ধাপরাধীদের বিচারে আমি নিরপেক্ষ!
৬. যখন কেউ বলবে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন শাস্তি এক দিকে ঠিকই আছে।
৭. ইসলামকে ব্যাবহার করে যখন কেউ এই গনজাগরনের বিরুদ্ধে জনমত গড়তে চাইবে সেই নব্য রাজাকার।
৮. যখন কেউ বলবে নামাজ কালাম বাদ দিয়া পাবলিক হুদাই আন্দোলন করে।
৯. যখন কেউ বলবে আমিও আন্দোলনের পক্ষে তবে আন্দোলনের ফলাফল নিয়ে আমি সন্দিহান এবং এটা রাজনৈতিক আন্দোলন হয়ে গেছে।
১০. যখন কেউ বলবে আমি শাহবাগ আসলাম কিন্তু মিডিয়া বা আন্দোনকারীরা যত লোক ওখানে আছে বলে আসলে মানুষের সংখ্যা আরো অনেক কম।

উপরের লক্ষনগুলো দেখলেই বুঝবেন শালায় একটা নব্য রাজাকার। আর বুঝার সাথে সাথে কিরোর্ড নিয়া ঝাপায়া পড়েন। রিপোর্ট / ব্লক মারেন। বন্ধুকেও মারতে পারেন। সতর্ক থাকুন নব্য রাজাকাররা যেন ফেসবুকে, ব্লগে এই গনঅন্দোলনের বিপক্ষে অপপ্রচার ও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

হাঁসি মুখ বলেছেন: স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকার নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!!
((((

জয় বাংলা! জয়য়য়য় বাংলা!!!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

যুবরা১৯৮০ বলেছেন: ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই
ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

সমকালের গান বলেছেন: আমি তোরে নিয়া গর্বিত, দোস্ত।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

যুবরা১৯৮০ বলেছেন: তুই আর মুহিব শাহবাগে... আমারো যাইতে ইচ্ছা করে।

চট্টগ্রামের বন্ধুরা সব জামাল খান মোড়ে...
আমি যেতে পারছি না... খুব কষ্ট হয় দোস্ত...

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মৃন্ময় বলেছেন: vai ctg er lok kinto job er karone baire ...ami nei amar shuvo kamna r athat sobsomoi apnader sathe roilo.......joy amader hobe,,,hote hobe,morone dorena bir.....arekti shadinotar shad pete jachi...

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

লিখন সরকার বলেছেন: এক দফা এক দাবী ,সব রাজাকারের ফাঁসি । ছাগুরা অনলাইনেও পাত্তা পাচ্ছে না । তবে বাংলাদেশিরা টুইটার কম ব্যাবহার করে বলে সেখানেই তারা বেশি একটিভ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.