| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহুর্ত সেটাকেই বলে, যখন বাবা হাসপাতালে ভর্তি আগামীকাল অপারেশন। আর বাবা অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আমাকে বলে যায় "বাবা আমি আর ফিরে নাও আসতে পারি, তুমি ভালোভাবে বড় হয়ো।"
আর আমি বলি "এখন একথা আপনি বলছেন কেন। আপনি না ফিরলে আমাকে শাসন করবে কে? আমার চুল ছোট করবে কে? আমার সামনে আপনি এমন নরম হয়ে গেলে আমি আর কাকে ভয় পাবো।"
দুজনেই অঝর ধারায় কাদছি।
মুহুর্ত সেটাকেই বলে, "নানু আমাকে বলতেছে এবার এইচএসসি পরিক্ষায় পাস করলে প্রথম কিন্তু আমাকেই মিষ্টি খাওয়াতে হবে। আর তোমার বিয়ের পাত্রি কিন্তু আমার পছন্দেই হবে। তুমি যেইদিন ই বিয়ে করো।"
আমি বললাম, "আরেহ নানু সে কথা কি আর বলতে??" অথচ তুমি পরিক্ষা শেষ হওয়ার কিছুদিন আগেই চলে গেলে। তোমার চলে যাওয়ার আগের দিন রাতে আমি সারারাত তোমার পাশেই শুয়ে ছিলাম। আমি ঘুমাইনি আর তোমার তো ঘুমই আসেনি। আর তুমি কিনা আমার ঘুমাতে কোন সমস্যা হচ্ছে কিনা সেদিকে খেয়াল করছিলে।
মুহুর্ত সেটাকেই বলে, যখন বাবার কাছে কিছু চাইলে প্রথমবার না বলে। কিন্তু পরে ঠিকই কিনে দেয়। প্রথমবার না শোনার পরে মন খারাপ হওয়ার পরে মা পাশে এসে বলে "আরেহ মন খারাপ করিস কেন?? আমি আছিনা আমি তোকে কিনে দিবো।"
বিশ্বাস করো মা, আমি জানি তোমার সান্ত্বনা আমকে সব কিছু পাওয়ার চেয়েও বেশি কিছু দেয়।
মুহুর্ত তাকেই বলে, যখন আমি মামার কাছে একটা লেজার লাইট চেয়েছিলাম। যখন সেই লেজার লাইটটা মামার সবচেয়ে প্রিয় একটা বস্তু ছিলো। আমি পড়ি তখন ক্লাস সিক্স এ আর মামা দশম শ্রেনীতে। মামা আমাকে এতটুকু মন খারাপ না করে দিয়েছিলো।
মামা আমি সবসময় শুনে এসেছি মামা-ভাগিনার সম্পর্কের কথা। কিন্তু তোমরা আমাকেই সেই সম্পর্কের সর্বোচ্চ স্বাদ দিয়েছো।
মুহুর্ত সেটাই, যখন ছোট বেলায় আমার দাদু আমাকে এক গ্লাস পানি দিয়ে আর চুন দেওয়া দেয়ালে কিছু আকতে বলেছিলো। আর তার হাতে ছিলো প্লেট ভর্তি ভাত দিয়ে বানানো শালিকের ডিম, কোয়েলের ডিম, চড়ুইয়ের ডিম, টুনটুনির ডিম আরো হরেক রকম ডিম। এর কারণ ছিলো যাতে আমি বেশি করে ভাত খাই।
মুহুর্ত হচ্ছে সেটা, যখন ছোট বেলার সবথেকে কাছের বন্ধুটি বিদেশ চলে গেছে.।
প্রায় ১০ ১৫ দিন কথা বলি না ওর সাথে। তারপর একদিন ফোন দেওয়ার পরে দুইজনের কেউই কথা বলতে পারি নাই শুধুই কাদছি।
আমার কাছে এগুলোই হচ্ছে মুহূর্তে। আর আরও অনেক অনেক এই ধরনের মূহুর্ত আছে যা বলে কয়ে শেষ হবার না।। আমি জানি আমি যখন মারা যাবো ঠিক তার আগ মূহুর্তে এই স্মৃতি গুলোই জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে উঠবে।
©somewhere in net ltd.