| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজে অরাজকতা কারা সৃষ্টি করতেছে তা কথিত সুশীলেরা খুব ভালো করেই বুঝে। কিন্তু দূঃখজনক ব্যাপার হলো এরা বুঝেও না বুঝার ভান করে। ৭১ সালে যারা গণহত্যায় জড়িত ছিল তাদেরকে বাচানো খুব দরকার। কেননা এরা কোটি কোটি টাকা ঢালছে সমাজের কথিত সুশীলদের কেনার জন্য। আর তাই ওরা ৪২ বছর আগেকার কথা তুলতে চায় না। খুব সাধারণ হিসাব আরকি। আর ধর্ম নামের ঢাল তো আছেই।
বিগত কয়েক সপ্তাহ ধরে কিছু সুশীলদের বলতে শুনছি - দেশের অধিকাংশ রাজনৈতিক দলই বর্তমানে সন্ত্রাস এবং দুর্নীতি দিয়ে চলছে, চোর- বাটপারে ভরা , কিন্তু বর্তমান সরকার যা শুরু করছে, দেশ তো গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। এইসব ফাও কথা আরও কিছুক্ষন কচর কচর করে তারপর তাদের আসল উদ্দেশ্য পরিষ্কার করে দিয়ে বলবে "--- সেই ১৯৭১-এর হিসাব এত্ত দিন পরে টেনে খামোখা বুড়া লোকগুলারে ফাঁসি দিয়ে দেশে একটা অরাজক অবস্থা তৈরি করার কী খুব দরকার? "
তখন এই লোক গুলাকে একটা কথাই বলতে ইচ্ছা করে-শোনেন জ্ঞানগর্দভ সুশীলেরা -- এই বিচার দেশ স্বাধীন হবার ৫ বছরের মধ্যে হয়ে গেলে বাংলাদেশে আইনের শাসনই থাকত, দেশ দুর্নীতিবাজদের দখলেও যেত না, হরিলুটও হত না ।
©somewhere in net ltd.