নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্বিতীয় জিসান

নিজের সম্পর্কে এখন ভেবেই যাচ্ছি। জানি না কবে এ ভাবনার উত্তর পাব।

অদ্বিতীয় জিসান › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের এই আনন্দ ক্ষনে সবাই দেশকে হৃদয় দিয়ে অনুভব করুক এটাই কামনা করি।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২

একটানা ৪ মাস বেতন না পাওয়া সেই সরকারি কর্মচারী কিভাবে যুদ্ধের ৯টি মাস পরিবার নিয়ে বেঁচেছিলেন সেটা হয়ত কখনো জানা হবে না। ১৩ই জুনের সেই রাতে যারা মেশিন গানের গুলি উপেক্ষা করে কর্ণফুলী নদীর উপর বাঁশের ভেলা দিয়ে ভাসমান ব্রীজ তৈরী করে চট্টগ্রাম বন্দর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের পৌছানোর ব্যবস্হা করেছিলেন তাদের নাম কোনদিন জানা যাবে না, কর্ণফুলী নদীর স্রোতে তাদের লাশ ভেসে গেছে। রুস্তম নামের গ্রামের সেই মুদী দোকানদার যখন "জয় বাংলা" বলে বুকে মাইন বেঁধে ট্যাঙ্কের নিচে ঝাঁপিয়ে পড়েছিল তখন তার মনে দেশের প্রতি কতটা ভালবাসা ছিল সেটা হয়ত কোনদিন অনুভব করতে পারব না। গ্রেনডের বক্সে সামান্য চিনি মেশানো অল্প কয়েক দলা ভাত খাওয়ার সময় ময়মনসিংহের যে তরুণ মুক্তিযোদ্ধা হাসিমুখে তাঁর কমান্ডার খালেদ মোশাররফকে বলেছিলেন, "দ্যাশ সাধীন অইলে ভালা কইরা ভাত খামু" সেই মুক্তিযোদ্ধার মত হয়ত সকল কষ্ট ভুলে হাসিমুখে দেশের জন্য সংগ্রাম করতে পারব না। নরসিংদীর নাম না জানা ব্যান্ড পার্টির সেই ৫ সদস্য যে সাহস আর দেশপ্রেমে পাকিস্তানী সৈন্যদের সামনে "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" বাঁজিয়েছিলেন তেমন সাহস হয়ত কোনদিন সঞ্য় করতে পারব না। কিন্ত এই মানুষগুলোর জন্য অন্তরে অকৃত্রিম শ্রদ্ধা আর ভালবাসা ধারণ করতে পারব। তাঁদের উদ্দেশ্যে গানের সেই লাইনটাই বলব,

"সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে" ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সকল ভালয়
দূর হোক মিথ্যা যুলুম
বিজয়ের শুভেচ্ছা

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

অদ্বিতীয় জিসান বলেছেন: ধন্যবাদ। বিজয়ের শুভেচ্ছা।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মানুষগুলোর জন্য অন্তরে অকৃত্রিম শ্রদ্ধা আর ভালবাসা ধারণ করতে পারব। তাঁদের উদ্দেশ্যে গানের সেই লাইনটাই বলব,
"সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে" ।

বিজয়ের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.