| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন ব্লগে সরাসরি বাংলায় লিখা যায়। কিন্তু দুঃখের বিষয় অনেকে বাংলা লিখতে বহু ব্যবহৃত ও সহজ শব্দের বানানও ভুল করেন। প্রধানত তার জন্য নিম্নোক্ত কারণগুলো দায়ী:
১। ঐ বিশেষ শব্দের বানানটি কখনোই মন দিয়ে শেখা হয়নি।
২। বানানের দিকে একেবারে মনোযোগ না দেওয়া। লোকে বুঝলেই হলো - এ ধরনের মনোভাব।
৩। বানান সম্পর্কে সন্দেহ দেখা দিলেও অভিধান খোলার কষ্ট স্বীকার না করা।
৪। মুখে যেমন বলি, ঠিক তেমনি ঊচ্চারণের বানান লেখা।
৫। কোনো শব্দ ভুল ঊচ্চারণের অভ্যাস থাকলে লিখতে গিয়ে অশুদ্ধ ঊচ্চারণের প্রভাবে ভুল বানান লেখা।
মহান একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফসল আমাদের মাতৃভাষা বাংলা। মাতৃভাষা বাংলা যতটুকুই লিখুন, শুদ্ধ ও নির্ভুল লেখার চেষ্টা করুন।
২|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৪
ভাইরাস! বলেছেন: আইসে জাতির বিভেক
৩|
০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০
কন্টক বলেছেন:
বাণানে বুল করে মাঈনাশ
৪|
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৮
প্রলয় হাসান বলেছেন: আমার একটা নিক আছে। সেটার নাম হলো কতবতবকতকত।
এইটার শুদ্ধ বানান কি হবে বলুন তো দেখি পারলে!
Click This Link
৫|
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২৩
একলোটন বলেছেন: মহান একুশে ফেব্রুয়ারীর ...
ইংরেজী মাসের নাম আমি যতটুকু জানি 'ফেব্রুয়ারী' এভাবে এখন আর লেখা হয় না।
লেখা হয় ফেব্রুয়ারি।
একটু যাচাই করবেন অনুগ্রহ করে।
১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫২
জোবাইর বলেছেন: বিদেশী যে-কোনো শব্দ যদি ই/ঈ ধ্বনি দিয়ে শেষ হয়, তা হলে সেই শব্দের বানানে নির্ভয়ে ই-কার দেওয়া যাবে। যেমন :
উজির, বেকারি, ফরিয়াদি, জানুয়ারি, ফেব্রুয়ারি ...
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পন্ডিতবর্গ সিদ্ধান্ত নিয়েছেন যে দেশ, ভাষা ও জাতির নামের ক্ষেত্রে সর্বদা ই-কার লিখতে হবে। যেমন : জার্মানি, ইংরেজি, ইহুদি ...
সূত্র : বাংলা লেখার নিয়মকানুন - হায়াৎ মামুদ, পৃষ্টা ২৫।
৬|
১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৩
একলোটন বলেছেন: ধন্যবাদ। জানা হলো।
আবার ধন্যবাদ তথ্যসূত্র সহ দিলেন বলে।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৩
সুহেল রাজজ বলেছেন: হুমম................++++++++++++