নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দিমু না।

রহমান আসাদ

রহমান আসাদ › বিস্তারিত পোস্টঃ

ব্লগে হিট হবার ১০০ খান উপায়- ১ খান ফ্রি! B-) B-) B-)

০৫ ই জুন, ২০১৭ রাত ১১:৪৯



প্রিয় দেশবাসী থুরি ব্লগবাসী সামহোয়ার ইন ব্লগের পক্ষ থিক্কা পবিত্র রমজানের আবারো শুভেচ্ছা (যেহেতু ব্লগ ব্যানারে একবার শুভেচ্ছা লটকানো হইসে), সম্ভব হইলে আমার পক্ষ থিক্কাও আহলান সাহলান। আইচ্ছা আহলান সাহলান মানে কি? যাউকগা আমার কি! আমি কামে হান্দাই! B-)B-)B-)

আইজকা আপনেগো লগে আমি আমার উপলব্ধি শিয়ার করতে আইছি। উপলব্ধিডা হইল ক্যামনে আপনে ব্লগে বিশিষ্ট তথা হিটখোর বলগার হইপেন! আপনে বলগিং করেন তার মানে আপনেরে গাই-গরুর মতন হিট খাওন লাগপ (অখন আবার গাই-গরু ক্যাডা জিগায়া লইজ্জা দিবেন না পিলিজ)। সময় অসময়ে হিট খাওন লাগপে। হিট না খাইলে সেই বলগারের চাইর আনা মূল্যু নাই। অখন প্রশ্নডা হইল হিট খাইবেন ক্যামতে? আপনে চাইয়া চাইয়া দেহেন- মাইনসে পুস্ট দিলে লগে লগে কয়েকশ কমেন্ট, হাসাহাসি-গল্প গুজব আরো কত্ত কি! আর আপনে পুস্ট দিলে কেউ চাইয়াও দেহে না। মনে আপনার আফচুচ আর প্রশ্ন! হিট না খাওনের আপচুচ আর প্রশ্নডা হইল- হাউ কাম! ব্লগে যহনই আপনে হান্দান কুনুদিনও ৬০/৭০ এর উপ্রে একটিভ ব্লগার দেখেন না কিন্তু মাইন্সের পুস্টে হাগার হাগার লাইক-কমেন্ট। হাউ কাম! এই হতাশায় আপনে সিদ্ধান্ত লইয়া পালাইলেন যে বলগডা আপনে ছাইরা দিবেন। ওয়েট সিন্নোর- বিফোর ইউ প্রসিড! চলেন হিট খাওয়া বাই-বনগো হালকা দেইখ্যা আসি!
-
-
-
-
দেকসুইন! কি দেকসুইন। হতাশা? :(:(:(

হতাশা নয় প্রিয় সহ-ব্লগার! আপনে বাল্পুস্টে মারহাবা মারহাবা রব, হাসি-ঠাট্টা আর গাল-গল্পের আওয়াজ শুনছেন। X((X((X((

খুব খেয়াল! মারহাবা মারহাবা রব তোলা ব্লগারদের দিকে আপনার দৃষ্টি নিবন্ধ করুন এরপর আস্তে করে চোখ বন্ধ করুন। লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন পৃথিবী থেকে অফুরন্ত প্রানশক্তি আপনার দেহে প্রবেশ করছে। ধীরে ধীরে দম ছাড়ুন। ধীইইইরে ধীইইইরে। হালকা আউলানোর জন্য দুঃখিত। ;););)

যাউকগা, যেটা বলছিলাম- মারহাবা মারহাবা রব তোলা ব্লগারদের দিকে তাকালে দেকবেন এদের কামই হইল সেই বিশিষ্ট বলগারের পুস্টের জয়গান গাওয়া আর গাল-গল্প জুড়ে দেয়া। গাল-গল্প জুড়ে দিয়ে তেনারা প্রথমে পুস্টকে আলোচিত পাতায় নেয়। এবং পরবর্তীতে মডু আইস্যা দেকে স্রে সব্বনাশ! ১৫০ খান কমেন্ট আর ২৫৭ খান লাইক! এই ওস্তাদই তো আমার বলগের ব্যাবসা! এর পুস্ট নির্বাচিত হইব নাতো কানা আব্দুল্লার পুস্ট নির্বাচন হইব! জ্বি সহ-ব্লগার! আপনি ঠিকই ধরেছেন এগুলানের নাম মাল্টি। গরম খাওয়া বলগার হইতে গেলে আপনেরে একটিভ মাল্টিতে সেঞ্চুরী হাকান লাগবো! তয় খিয়াল! মাল্টি গুলান যেন এক্টিভ হয়! প্রতি নিয়ত এইগুলান থিক্কা বালছাল পুস্ট কিন্তু দেওন লাগবো নাইলে মাইনসে আপনের মাল্টিগুলানেরে সন্দেহ করব।

এর বাইরেও নিজের সেটিস্ফেকশন বইলা একটা কথা থাইক্কা যায়, কি বলেন? দু একটা অথেনটিক বলগার আপনের পুস্টে না আসলে, আত্মতৃপ্তি থাকে না। যদিও দু-একটা বলদ আপনের পুস্টে হাগার হাগার লিক-কমেন্ট দেখে তারাও সামিল হবে তবে এক্ষেত্রে আমি সম্বোধনটা জরুরী বলে মনে করি। অথেন্টিক ব্লগারদের আপনি ব্রো/ভ্রাতা/ভাইয়া/ভাইয়ু/ভাইয়ুমনিতা/পুতুপুতু/কুতুকুত/কুকুকুক ইত্যাদি বলে সম্বোধিত করতে পারেন।

এরপর আসেন, প্রতিহিংসা এবং প্রতিরোধ বিষয়ক আলুচনায়। মনে করেন অন্যের হিট পুস্ট দেইখ্যা আপনের গতরের গরম বাইরা গেল কিংবা আপনের হিট পুস্ট দেইখ্যা অন্যের গতরের গরম বাইরা গেল! এইসব বিষয় মাথায় রেখে আপনেরে আবার সিন্ডিকেট গঠন করা লাগব! আপনের সিন্ডিকেটের বাকী সদস্যদের কাম হইব আপনেরে কেউ আক্রম কইরা বসলে সেই আক্রমন প্রতিহত করা। সেখানে তাদের সেন তথা মাল্টি প্রেরন করে কুপায়া গালাগালি করা এবং সুশিল সাইজ্জা আপনের পক্ষে সাফাই গেয়ে কুপায়া জ্ঞান-গর্ভ একখান পুস্ট প্রসব করা। :-B:-B:-B

কি ভাবতাসেন ভাউ? ভাবতাসেন আপনেই লেখক-আপনেই পাঠক! এইডা ভাবার কাম নাই চোখ বন্ধ কইরা চালায়া যান। সফলতা ধরা দিবই দিব! B-))B-))B-))B-))

কইসিলাম তো ১০০ খান উপায় দিমু! লগে একখান ফ্রি। সত্যই দিতে চাইসিলাম কিন্তু সাম্প্রতিক ব্লগের অবস্থা দেইখা মনে হইতাসে উপরোক্ত ফরমুলার উপ্রে আর কুনু অসুধ নাই।


জ্বি পাঠককুল! আপনেরা ঠিক ধরিয়াসেন। হিট কামানোও এই পুস্টের আরেকটা লক্ষ্য তয় ঈমানে কইতাসি আমার কুনু মাল্টি অখনো নাই। চেষ্টা করতাসি মহঙ্গার এই দিনে ফিল্টে কিছু মাল্টি নামানোর।

মন্তব্য ৭৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ রাত ১২:১৯

মানবী বলেছেন: খুবই উপকারী পোস্ট!!! (কিভাবে উপকার হবে যদিও বোধগম্য নয় B-) )
মাল্টি নিকে হিট যারা পায় তাদের লজ্জা বা আত্মমর্যাদাবোধ শূণ্য করেই পায় নিশ্চিত- মাঝে মাঝে কৌতুহল হয় তাদের মননের রূপটা জানতে!

স্যাটায়ার ভালো হয়েছে, ধন্যবাদ ব্রো/ভ্রাতা/ভাইয়া/ভাইয়ু/ভাইয়ুমনিতা/পুতুপুতু/কুতুকুত/কুকুকুক :-)

০৬ ই জুন, ২০১৭ রাত ১২:৩৯

রহমান আসাদ বলেছেন: উপকারী তো অবশ্যই। লজ্জা বা আত্মমর্যাদাবোধ ধুইয়া কি পানি খামু নাকি। বলগার মাত্র গরম হওনের কাম!
স্যাটায়ার মানে কি আপা?

২| ০৬ ই জুন, ২০১৭ রাত ১২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: ইয়াল্লা আপনে এতকিছু জানেন :-*
এতদিন ক্যান আসেন নাই দীর্ঘ ৫ বচ্ছর তিন মাসে আমি লিক কমেন্ত করে পাশে থাকা কাউরে পাই নাই :(

ধন্যবাদ ব্রো/ভ্রাতা/ভাইয়া/ভাইয়ু/ভাইয়ুমনিতা/পুতুপুতু/কুতুকুত/কুকুকুক


:)

০৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩

রহমান আসাদ বলেছেন: জানলাম আর কই আপা! আপনাগো কাছ থিক্কা শিখতাসি আরকি। আপনার যা শিখাইতাসেন তাই একটু চচ্চা কচ্চি আরকি! তাইলে ও কতাই থাকল অখন থিক্কা আমরা সিন্দিকেত! লিক কমেন্ত কইরা পাশে থাকুম।
সম্বোধন একটা কল্লেই হপে। যেহেতু আপনে মাইয়া মানুষ তাইলে ভাইয়ু কইলেই আমি গদ্গদ হইয়া যামু।

৩| ০৬ ই জুন, ২০১৭ রাত ১২:৪৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনার কথাগুলো একেবারে ফেলে দেয়ার মতো অবশ্যই নয়।আপনার লেখাটাকে রম্য হিসেবে তুলে ধরেছেন দেখলাম।
আপনার মাল্টি নিয়ে যে কথাগুলো রয়েছে সেটা কিছুটা সত্য হলেও আপনি যেভাবে বলেছেন,সেভাবে হয়ত না।নিজের মাল্টি দিয়ে যদি নিজেই নিজের পিঠ চাপড়ায় তাহলে তো তার ব্লগটাকে নর্দমায় ফেলা উচিৎ,তবে হ্যা কমেন্টে হয়ত অনেকে গল্প জুড়ে দেন,এই কথাটা সত্য বলেই মনে হয়।
এক জন মানুষ,একটা লেখায় সামাঞ্জস্যপুর্ণ কিছু লিখতে গিয়ে হয়ত ২-৩অথবা তারও বেশি মন্তব্য করতে হয়,অথবা গঠনমূলক পোষ্ট ঠিকমতো বুঝে উঠতেও হয়ত,একজনকে ২-৩টা কমেন্ট করতে হয়।সেটা ভিন্ন ব্যাপার।
কিন্তু কেমন আছেন,অনেকদিন ব্লগে দেখি না,এরুপ আসলে কাম্য নয়(আমি নিজেও করেছি,অস্বীকার করবো না)
এমনটা করার পর বুঝলাম,এমন করলে আমার চারপাঁচটা মন্তব্যের জোরে এই সাধারণ পোষ্টটি হিট হয়ে যাবে,কিন্তু জায়গা হারাবে অন্য একটি ভালো পোষ্ট।এটা অনেকেই মাথায় রাখে নাহ,আমরা ব্লগে জানতে আসি।আর নিজে যা জানি,তা অন্যকে জানাতে চেষ্টা করি।সবাই এই মনমানষিকতা নিয়ে ব্লগিং করুক,এটাই চাই।
সিন্ডিকেটের ব্যাপার নিয়ে কিছু বললাম নাহ,কারণ,আমি এখনো এর কোন হদিস পাই নি।ব্লগে সিণ্ডিকেট বাজী আসলেই চলে কিনা।পুরাতন ব্লগারে রা ভালো বলতে পারেন হয়ত।

তবে,আপনি সবাইকে উদ্দেশ্য করে বলা ঠিক হয় নি,কারণ আমি বিশ্বাস করি এই ব্লগে সত্যিই প্রতিভাবান কলমযোদ্ধা রয়েছে।আর যদি বলেন,একজনকে উদ্দেশ্য করে তাহলেও আমি আপনাকে সাপোর্ট করছি না।

আপনি ভালো আছেন তো??? =p~
অনেকদিন পর ব্লগে। ;)

০৬ ই জুন, ২০১৭ রাত ১:০১

রহমান আসাদ বলেছেন: ঠিকাচে! আপনার অভিজ্ঞতার এবং দর্শনের প্রতিফলনকে আমি খাটো করে দেখব না। কিন্তু আমার অভিজ্ঞতা যে বেঠিক হবে তাও আপনি বলতে পারেন না।
ভালো আছি!
এখন ব্লগে সময় দেয়ার চেষ্টা করছি। আপনার ফয়েজ ভাই লোকটাকে আমার দারুন লাগত এক সময়! আচ্ছা ফয়েজ ভাই-র চায়ের দোকানটা কি এখনো রয়েছে? কেমন আছেন তিনি?

৪| ০৬ ই জুন, ২০১৭ রাত ১:০৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনি কি বোঝাতে পুরোপুরি বুঝতে পারি নি।ফয়েজ ভাই-এর চা দোকান দ্বারা কি বুঝিয়েছেন সত্যিই তা বুঝি নি।আপনি কি আমাকেও মাল্টি ভাবছেন??এমন টা ভাবার কারণ নেই,কারণ একটু লক্ষ্য করলেই দেখবেন,আমি একজন নগণ্য ব্লগার।
বিঃদ্র:আমার ব্লগিং বয়স ১১মাস৩সপ্তাহ।এটাই সঠিক,এর আগে কোন নিক/মাল্টি নেই।এমনকি এর আগে আমি এই ব্লহের নামও এতটা শুনি নি।আর নিজের বয়সই মাত্র ১৭।
অন্য নামে মাল্টি খুলে হিট হতে চাইলে ১১বছর বয়সে আমাকে ব্লগিং ধরতে হতো।আদৌ সম্ভব কি???

০৬ ই জুন, ২০১৭ রাত ১:১৫

রহমান আসাদ বলেছেন: সরি মাই মিস্টেক! চা দোকানদার একজন বিজ্ঞ মানুষকে আমি চিনতাম যার নাম ফয়েজ ভাই। আমি ভেবেছিলাম আপনিও সেই ফয়েজ ভাইয়ের দ্বারা অনুপ্রানিত হয়ে এই নিক গ্রহন করেছেন।
আপনাকে আমি মাল্টি ভাবি নাই। আমি মাল্টি চিনি। আমার এই পোস্টেও মাল্টি এসে গিয়েছে।

৫| ০৬ ই জুন, ২০১৭ ভোর ৬:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এত সত্য কথা বললে কেউ আপনাকে পছন্দ করবে না। :D

৯ বছর ঘোড়ার ঘাস কেটেছি, কেউ আমার লেখা পড়ে না, একটা লাইক দেয় না। :((

০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৭

রহমান আসাদ বলেছেন: পছন্দ না করুক ভাই কিন্তু ব্লগে নিরব যে নোংরামীটা শুরু হয়েছে অন্তত সেটার বিরুদ্ধে কঠিন একটা জবাব হতে পারে আমার এই পোস্ট! বাস্তবিক নয় বছর আপনি ঘোড়ার ঘাস কেটেছেন ব্লগে কারন আপনার কোন মাল্টি ছিল না এবং ব্লগটাকে নিয়েছিলেন আপনি লার্নিং এবং শেয়ারিং স্পট হিসেবে।

৬| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনার এই পোষ্টেও তো মনে হয় অনেক মাল্টি ঘুর ঘুর করছে।
আপনি নিজেও মাল্টি নন তো?
আপনার এই ফালতু পোষ্টিও কিন্তু আলোচিত পাতায়!
আমার মনে হয় সামুতে আলোচিত পাতা না থাকায় ভাল ছিল ।
তাহলে পোষ্ট আলোচিত করতে কেউ মাল্টি নিক ইউজ করত না।

০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৯

রহমান আসাদ বলেছেন: শতভাগ সহমত আপনার সাথে। আমার ফালতু পোস্ট কি করে আলোচিত পাতায় গেল সেটাই কিন্তু দেখবার বিষয়।

৭| ০৬ ই জুন, ২০১৭ সকাল ৯:২৩

বিজন রয় বলেছেন: ওসব কথা বাদ দিন।

ভাল লিখলে অবশ্যই হিট পাওয়া যায়, হিট হওয়া যায়। আমি নিজেই তার প্রমাণ।
যদিও আমি হিটের জন্য ব্লগিং করি না।

ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০০

রহমান আসাদ বলেছেন: ঠিকাচে! মাইনা নিলাম।

৮| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: মালিবাজি শুরু করা লাগবে । আর দলবাজী #:-S

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৩

রহমান আসাদ বলেছেন: এইডার বিকল্প কিছু নাই গো বাই!

৯| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৬

প্রথমকথা বলেছেন: ভালো কইছেন ব্রও , তবে আপনার এই পোষ্ট কিন্তু হিট।।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:২২

রহমান আসাদ বলেছেন: ধন্যবাদ ভাইটি।
তয় হিট ধুইয়া কি পানি খামু, নাকি আমি আশ্বিন মাইস্যা প্রভুভক্ত মাদী জীব। আমার হীট খাওনের কাম নাই। যাগো দরকার তারা হিট খাউক গরম হোউক।

১০| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৫

ধ্রুবক আলো বলেছেন: তয় ঈমানে কইতাসি আমার কুনু মাল্টি অখনো নাই।
পুস্টে পিলাচ ;)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৭

রহমান আসাদ বলেছেন: ধইন্যা!!

১১| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৭

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাইয়ামনি,
বেশি হাসাহাসি করলে কি রোজা ভেংগে যায় :) :) :)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৮

রহমান আসাদ বলেছেন: হ! উত্তেজিত সম্বোধনে কাউরে উত্তেজিত করলেও রোজা ভেঙ্গে যেতে পারে। এই নিয়াও একখান মহাকাব্য লিখুম ভাবতাসি।

১২| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৫

নেক্সাস বলেছেন: হাহাহাহ। অপ্রিয় সত্য কথা। রম্য ঢংয়ে সত্য কথা গুলোই ফুটিয়ে তুলেছেন ভাই

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৯

রহমান আসাদ বলেছেন: লড়াই, লড়াই- লড়াই চাই। লড়াই করে বাঁচতে চাই।

১৩| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: মাইনাস।

আপনাদের কথা শুনে আমি 'সেফ' থেকে জেনারেল হয়েছি।
শুনুন, উপকার না করতে পারেন ক্ষতি করবেন না। প্লীজ।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩১

রহমান আসাদ বলেছেন: কার কতা শুইনা আপনে জেনারেল রাজীব নূর হইলেন। আপনের গায়ে তো ভাউ সিন্দিকেতের গন্দ!
ভাবী ঠিকঠাক মত ভাত-কাপড় দেয় তো নাকি!

১৪| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৬

পাপুয়া নিউগিনি বলেছেন: মৃদুলা নুপুর বলেছেন: সেলিম ভাইয়ু!!!!!!!!!!!

ভাবীমনিতা কেমন আছে?? বাবুমনিরা কেমন আছে?????

বলো বলো!!!!!!
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬



লেখক বলেছেন: নো সাংসারিক আলাপ! নো যৌন উত্তেজক সম্বোধন।


হাসি তে হাসি তে উল্টায়া গেসি =p~ =p~

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

রহমান আসাদ বলেছেন: না। হাসিতে উল্টায়া গ্যালে তো চলব না। চুপ কইরা খেলা দেখেন।

১৫| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩২

অদ্ভুত অচেনা বলেছেন: কথা বুঝতে পোস্টখানা কয়েকবার পড়া লাগছে! :P

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

রহমান আসাদ বলেছেন: পোস্ট বুঝতে আপনের সাময়িক অসুবিধার জন্য পুরো সামোহোয়ার ইন পরিবার দুঃখিত!

১৬| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি ভাইজান, ব্লগ আমার জন্য খনি। আপনাদের সাথে আড্ডা দিয়ে আমি আমার কাজ করি। আপনাদের মতমতে আমি উৎসাহিত হই।

আপনাকে ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

রহমান আসাদ বলেছেন: জ্বি ভাইয়া, আপনাকেও ধন্যবাদ অনেক।

১৭| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২২

সাংবাদিক জুলহাস বলেছেন: লেআডা এত হিট অইছে যে, পড়তে গিয়া মাথায় আগুন ধইরা গেছে। X( সত্যিই লেখাটা দারুন হইছে। শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:০৪

রহমান আসাদ বলেছেন: এক আটি ধইন্যাপাতা লন সাংবাদিক ভাউ। ব্লগারেরা আইজকা তাগো ক্ষোভ ঝারতাসে।

১৮| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৬

মানবী বলেছেন: মন্তব্যের ঘরের ভয়াবহ অবস্থা!
কর্তৃপক্ষ মনে হয় ভালো মন্দ না দেখে একাধারে সব মুছে দিয়েছে!!!

অসৎ ই নির্লজ্জ আচরণকারীদের বিরুদ্ধে সরব হবার জন্য ধন্যবাদ ব্রো/ভ্রাতা/ভাইয়া/ভাইয়ু/ভাইয়ুমনিতা/পুতুপুতু/কুতুকুত/কুকুকুক :-)

১৯| ০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৮

পাপুয়া নিউগিনি বলেছেন: পুস্তের এ অবস্থা ক্যা? B:-)

২০| ০৮ ই জুন, ২০১৭ রাত ১০:২২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: উপরের কমেন্টকারিদের বাবা-মারা কি শলা-পরামর্শ করে নয় মাস আগে প্ল্যানিং করেছিলো? জানতে মুঞ্চায়। হুট করে সবাই এক গোয়ালের হয়ে গেলো কিভাবে!!! একি ভানুমতির খেল!! B:-) #:-S

২১| ০৮ ই জুন, ২০১৭ রাত ১১:৩৫

সুরের সাহস বলেছেন: এ পোস্ট দেখিয়া কি কারো কারো মুন্ডু ক্রাপ হয়ে গেসিল? শত শত নিক নিয়ে আক্রমন করসিল! বলগে এক গড মাদার ছাড়া শুনসি এত মালটি কারোর নাইক্কা

২২| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৪

হাসান মাহবুব বলেছেন: মানবী আইসা আবার উশকায় ক্যা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.