নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস আই বিশ্বাস

আমি সহিদুল ইসলাম। কর্মব্যস্ততার মাঝেও বিভিন্ন সাহিত্য ও সমালোচনা মূলক রচনা পড়তে ভাল লাগে। নিজেও টুকিটাকি লেখা-লেখি করি।

এস আই বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

ঐশীর ফাঁসিই কি সমাধান!!!

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

আজ ঐশীকে ফাঁসি দিয়েছেন মহামান্য আদালত। আইনত দুইটি মর্মান্তিক হত্যাকান্ডের সঠিক বিচারই করেছেন।

তবে খুব খারাপ লাগে শুধু এই রায়ে সমাজ হতে ঐশীর মত মেয়ে বা তার মা-বাপের মত পিতা-মাতা মুক্তি পাবেন না। আবারও হয়ত আমরা দ্বিতীয় কোন ঐশীর ফাঁসির রায় দেখবো।কেননা ঐশীর মত মেয়ের জন্মদাতারা বহাল তবিয়তেই সমাজে সন্মানের সাথে বসবাস করে, এক ঐশীর ফাঁসি হলে কি হবে, তারা হাজারও ঐশী বানায় প্রতিনিয়ত।

ঐশী প্রফেশনাল কিলার ছিল না, তবে তাকে কিলার বানিয়েছে আমাদের সমাজ, পরিবার। এই হত্যাকান্ড কেন ঘটল, ঐশী কেনই বা তার মা-বাবাকে খুন করার মত মানষিক অবস্থা তৈরী করল, তার উপর গবেষনা করে কারন চিহৃত করা উচিত এবং এই অপরাধের সাথে পরোক্ষভাবে জরিতদের আরও কঠিন শাস্তি দেওয়া উচিত, যাতে সমাজে ঐশীর মত দ্বিতীয় কোন মেয়ে না জন্মে।

আমাদের সমাজ শুধু ঘুনেপোকায় ধরা আগাছাটাকেই কেটে ফেলে, অপরাধের শিকড়কে স্বজ্বতনে লালন করে যায়......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.