নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এএ বি জয়

খুবই সাধারণ একজন মানুষ আমি। কিন্তু নিজের বুকে লালন করা স্বপ্নগুলোর স্বপক্ষে নির্বিঘ্নে মত প্রকাশ ও কাজ করে যাওয়ার নিশ্চয়তা চাই। সেই বাংলাদেশকে অনেক ভালবাসি,যেই বাংলাদেশ মুক্তিযোদ্ধারা আর জাতির জনক আমাদের এনে দিয়েছেন । তাঁদের স্বপ্নকে লালন করতে চাই বুকে। সকল স্বাধীনতা-বিদ্বেষী শক্তির পূর্ণ পতন চাই। সেই সংবিধান ফিরে পেতে চাই,যে সংবিধান আমাদের দিয়ে গিয়েছিল জাতি গঠনে জীবন উৎসর্গ করা সূর্য-সন্তানেরা। সর্বোপরি.,দল-মত-ধর্ম নির্বিশেষে একটি পূর্ণ গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই।

এএ বি জয় › বিস্তারিত পোস্টঃ

যেসব নক্ষত্রের শুন্যস্থান আজও অপূরণীয়…!!!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

দরিদ্র দেশ.,অনুন্নত দেশ.,তৃতীয় বিশ্বের দেশ বা একটু মার্জিত ভাষায়... উন্নয়নশীল দেশ ।

আজ এ পরিচয়েই ছাপান্ন হাজার বর্গমাইলের এই ভূখণ্ডটি পরিচিত ।

শিক্ষা-দীক্ষা.,জ্ঞান-বিজ্ঞান.,সাহিত্য-সংস্কৃতি.,ব্যবসা-বাণিজ্যসহ সকল আর্থ-সামাজিক দিক দিয়েই দেশটি তুলনামূলকভাবে বহু ক্রোশ পিছিয়ে ।

কিন্তু এটিই কি হওয়ার কথা ছিল এদেশটির ভবিষ্যত্‍...!!!

একটু পিছনে ফিরে গেলেই আমরা দেখতে পাই যে.,ঠিক ৪২ বছর আগের এই দিনেও এদেশের মানুষের কাছে চরম অকল্পনীয় ও অবিশ্বাস্য ছিল ৪২ বছর পর দেশটির আজকের এই অবস্থা...!!

কারণ.,ঐ ভয়ঙ্কর দূর্যোগময় দিনেও এদেশে এমন কিছু খ্যাতিমান ব্যক্তিত্ব ছিলেন.,যাঁদের উপর পরম আস্থা ও বিশ্বাস করতে পারত সমগ্র জাতি.,যাঁরা স্বাধীনতার পর নাগরিকদের পরিচালিত করতে পারতেন আলোর পথে.,দেশটিকে নিয়ে যেতে পারতেন সাফল্যের স্বর্ণশিখরে ।



আজকের এইদিনে আমাদের এই ব্যর্থ দীর্ঘশ্বাসের কারণটাই ছিল...

১৪ই ডিসেম্বর.,১৯৭১



কবি.,সাহিত্যিক.,নাট্যকার.,সাংবাদিক.,অধ্যাপক.,আইনজীবী.,অর্থনীতিবিদ.,চিকিত্‍সাবিদ.,প্রকৌশলী.,চলচ্চিত্রকার -সকল শ্রেণীর বুদ্ধিজীবীই ছিলেন এদেশে.,যাঁরা ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ ।

কিন্তু চিরনির্বোধ পাকিদের পরিচালিত করতো.,এমন কিছু কূটবুদ্ধিসম্পন্ন ধুরন্ধর নরপশু পরাজয় আসন্ন জেনে তৈরি করে নির্বিচার হত্যযজ্ঞের এক ভয়ঙ্কর নীলনকশা..!!

যৌথ বাহিনীর আক্রমণে সেনাদের হিশমিশ অবস্থা হওয়ায় তারা এদায়িত্ব দেয় এদেশীয় জারজদের নিয়ে গঠিত তত্‍কালীন আল-বদর ও আল-শামস বাহিনীর উপর ।

বাড়ি থেকে চোখ বেঁধে ধরে নিয়ে এসে অমানুষিক নির্যাতন করে একে একে হত্যা করা হয় জাতির ইতিহাসের উজ্জ্বলতম সন্তানদের.,যাঁরা ছিলেন নিরীহ.,নিষ্পাপ ও সদাশান্তিপ্রিয় ।

দুঃখ এটাই যে.,ঐ পাশবিক বাহিনীর উত্তরসূরীদের দৌরাত্মে আজও হুমকির মুখে স্বাধীন এই ভূখণ্ডটি ।

আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি ঐ পুণ্য ব্যক্তিত্বদেরকে ।

তাঁদের মৃত্যুঞ্জয়ী স্মৃতির উদ্দেশ্যে হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

পাঠক১৯৭১ বলেছেন: ১৪ ডিসেম্বরে যাঁরা যুদ্ধ করছিলেন, তাঁদের কথা বলুন; যারা পাকিস্তান সরকারের অধীনে ৯ মাস চাকুরী করেছে, তাদের কথা বলে কি হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.