| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ_পাগলা
আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com । আমন্ত্রণ রইল। সারাটাদিন অনেক কারণে বাধ্য হয়ে আর্টিফিশিয়াল সুশীল ভড়ং ধরে রাখতে হয়। ব্লগে আসি তাই হাঁফ ছাড়তে। এভাবেই তাই ব্লগটা এখন নেশা। দরকার হলে উচিৎ কথা বলে আজীবনের জন্য ব্যন হয়ে যাবো, কিন্তু কখনও সুশীল ভাব নিতে চাই না। বাস্তবে যেই দোষে মানুষকে বলি, "সবারই নৈতিক ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত।" ব্লগে এসে সেই ব্যক্তিকে সেই দোষেই বলতে চাই, "আইজকা তোরে খাইছি। তুই কত বড় হ্যাডম আইজকা দেখুম!" এমনটা ভাবার কারণ নাই যে, মনিটরের ভিতরেই শুধু গলাবাজী করি। সবখানেই আমি প্রতিবাদী চরিত্রগুলোর প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমরা আসলে স্বপ্নে না সমাজে বাস করি, তাই সবখানে আর পেরে উঠি না। আমার শাস্তি যে অনেকের কষ্ট। কিন্তু যখনই সুযোগ পাই ফুঁসে উঠি, ফুঁসে উঠতে চাই। একদিন ঠিক দাঁড়িয়ে যাবো সবার মাথার উপর, তখন আর কেউ আটকাতে পারবে না। (আমার অনুমতি ছাড়া আমার কোন পোস্ট বা পোস্টের অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ)
একটা ভায়োলিন (বেহালা) কিনতে আগ্রহী আমি। কিন্তু, আফসোস এ সম্পর্কে আমার পরিষ্কার কোন ধারণা নাই।
কোন ব্লগার কী এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন ???
সবচেয়ে কম দামে ভালো মানের একটা ভায়োলিন কোথায় পাব ??
মডেল কোনটা হবে আর দাম কত হবে ??
কোথায় থেকে শিখলে ভালো হবে ?? নেট এ শিখা সম্ভব ??
এ ব্যাপারে ভালো কোন সাইটের ঠিকানা দিতে পারেন ??
ভায়োলিনের ব্যাপারে কেউ ফুটনোট দিতে পারেন যে কেনার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে ??
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৬
আকাশ_পাগলা বলেছেন: ধন্যবাদ।
ওয়েস্টার্ণ শিখব। ইছা রাখি।
বস, আমি দেশেই থাকি। মিরপুর-১০ এই। সুতরাং সেন পাড়া আমার একদম কাছে আমার।
টাইম টেবিল মিললে ওখানেই যাব।
আমার পরিচিত কেউ নেই যে ভায়োলিন সম্পর্কে নূন্যতম ধারণা রাখে।
আপনি কি আমাকে হেল্প করতে পারেন আমাকে কোন ভাবে ??
(আপনাকে বিরক্ত করতে চাই না। অবশ্যি আপনার যদি সময় আর মুড থাকে।)
বাফা তে আগে সরগম শিখেছিলাম অনেক দিন। ৩ বছর বোধহয় হবেই।
বেসিক বলতে কী এগুলো বুঝিয়েছেন ??
এটা হলে আমি ব্যাপারটা বুঝি। ছেড়ে দিছিলাম। মিউজিক সফটওয়ার নিয়ে কাজ করেছি এরপরে। আপাতত, তাই কম্পিটারের বাইরে বেড়িয়ে আসতে চাচ্ছি।
সাহায্যের জন্য অনেক ধন্যবাদ।
এখন , আমাকে কী করতে হবে বলেন।
৪ হাজারে কী কিনব??
আমি কিন্তু, সিরিয়াস। ঝালেমা ঝুলিয়ে লাভ নেই।
বেহালা কিনার সময় কিভাবে কি বুঝব এটা যদি বুঝিয়ে দেন,তাহলে তো হলই। আমি ৩-৪ দিনের মাঝেই কিনে ফেলতে চাই।
আবারো ধন্যবাদ।
২|
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩১
েকামল গান্ধার বলেছেন:
মুয়ীয মোটামুটি সবই বলেছেন। চাইনিজটা কেনাই ভাল। ইন্ডিয়ানটা কিনলে পরে সাউন্ড কোয়ালিটি নিয়ে মন খারাপ হয়। একটু বেশি পয়সা দিয়ে চাইনিজটাই কেনা ভাল। তবে তারও কয়েকটা কোয়ালিটি আছে। আছে সাইজ। বেহালা জানে এমন কাউকে নিয়ে যাওয়াই ভাল। সবচে ভাল আগে গুরু ধরে তাকে নিয়ে গিয়ে কেনা। ছড়ি আর রজন ও দেখে কেনা ভাল। রজন মেলোডি তে একটা পাওয়া যেত আমেরিকান। খুব ভাল তবে দাম বেশি (~২০০)।
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৮
আকাশ_পাগলা বলেছেন: উপরের উত্তরটা ভাই আপনার জন্যেও।
আমি এই লাইনে যখন ঢুকবই, আপনারা দুজনেই তাহলে
আমার গুরুর মতন।
ধন্যবাদ।
ওয়েস্টার্ণ শিখব। ইছা রাখি।
বস, আমি দেশেই থাকি। মিরপুর-১০ এই। সুতরাং সেন পাড়া আমার একদম কাছে আমার।
টাইম টেবিল মিললে ওখানেই যাব।
আমার পরিচিত কেউ নেই যে ভায়োলিন সম্পর্কে নূন্যতম ধারণা রাখে।
আপনি কি আমাকে হেল্প করতে পারেন আমাকে কোন ভাবে ??
(আপনাকে বিরক্ত করতে চাই না। অবশ্যি আপনার যদি সময় আর মুড থাকে।)
বাফা তে আগে সরগম শিখেছিলাম অনেক দিন। ৩ বছর বোধহয় হবেই।
বেসিক বলতে কী এগুলো বুঝিয়েছেন ??
এটা হলে আমি ব্যাপারটা বুঝি। ছেড়ে দিছিলাম। মিউজিক সফটওয়ার নিয়ে কাজ করেছি এরপরে। আপাতত, তাই কম্পিটারের বাইরে বেড়িয়ে আসতে চাচ্ছি।
সাহায্যের জন্য অনেক ধন্যবাদ।
এখন , আমাকে কী করতে হবে বলেন।
৪ হাজারে কী কিনব??
আমি কিন্তু, সিরিয়াস। ঝালেমা ঝুলিয়ে লাভ নেই।
বেহালা কিনার সময় কিভাবে কি বুঝব এটা যদি বুঝিয়ে দেন,তাহলে তো হলই। আমি ৩-৪ দিনের মাঝেই কিনে ফেলতে চাই।
আবারো ধন্যবাদ।
৩|
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৭
মুয়ীয মাহফুজ বলেছেন: আমার মেইল হল - muiz_mahfuz@ইয়াহু
মেইল দেবেন-
০৩ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৯
আকাশ_পাগলা বলেছেন: বস, থ্যাঙ্কস।
কাজ হইসে।
গীর্জায় ভর্তি হয়ে গেশি। ওরাই সব করে দিসে।
আবারো ধন্যবাদ।
৪|
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯
অপ্র্রকাশিত বলেছেন: আমি ও শিখছি ৭ মাস প্রায়... গীজায় কিভাবে শেখায় । একটু জানাবেন প্লিজ।
স্টাফ নোট শিখতে হবে.....।
২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১৯
আকাশ_পাগলা বলেছেন: ওখানে স্টাফ নোটই শেখায়।
মিরপুর ১০ এ।
৫|
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০
মহারাজের আর্তনাদ বলেছেন: পোস্ট লেখক ভাই , যদিও এটি অনেক আগের পোস্ট, যদি আপনি আমার নটিফিকেশন দেখেন তবে আমায় একটু সাড়া দেবেন দয়া করে। আপনার হেল্প দরকার ছিলো একটু।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:২২
মুয়ীয মাহফুজ বলেছেন: আপনাকে এ বিষয়ে উত্তর দিয়েছিলাম গত পোস্টের কমেন্টে, আপনার হয়তো চোখে পড়েনি... আমার কমেন্টখানি এখানেও দিলাম...

লেখক বলেছেন: কয়েকটা স্টেপে বর্ণনা করি-
১।ভায়োলিন কেনা-
দু প্রকার ভায়োলিন বাজারে পাওয়া যায়।
ক:চাইনিজ-সর্বনিম্ন সাড়ে ৫-সর্বোচ্চ৭ হাজার টাকা(কভার সহ)
খ:ইন্ডিয়ান বা ভারতীয় ভায়োলিন (সর্বনিম্ন ৩ থেকে সাড়ে তিন হাজার টাকা)(কভার সহ)
মূলত চাইনিজ ভায়োলিনটির সাউন্ড অনেক ভালো হয়। আর সাথে যে কভারটি দেয় সে কভারটিই শুধু ২০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হয়, তাই চাইনিজ ভায়োলিন কিনলে আসলে লস নেই,লাভ। আর ইন্ডিয়ানটার কভারটি নরমাল সুটকেস স্টাইলের যা কিনা টেকে কম আর বহন করা একটু ঝামেলা দায়ক।কিন্তু ইন্ডিয়ানটার দাম কম তাই শুরুর দিকে আমাদের মতো গরিবদের জন্য ভালোই
ভালো কথা সাথে একটা টিউনার কিনবেন:সম্ভবত ২০০(শিওর না)
প্রাপ্তিস্থান:
আপনি যদি দেশে থাকেন তবে নিম্নের পদ্ধতিতে কাজ করতে পারেন....
কিনবেন:সায়েন্স ল্যাবরেটরী পুলিশবক্সের পাশের মিউজিক শো রুমের কোনো একটা থেকে(মেলোডী থেকে কিনলে দাম বেশী রাখবে,বাট কোয়ালিটি গুড)তাই পকেটের স্বাস্হ্য ভাল না থাকলে অন্য শো রুম গুলো থেকে দরাদরি করে কিনবেন।
কেনার সময় ভায়োলিন বাজায় এমন কাউকে অবশ্যই সাথে নেবেন, আর যে ভায়োলিনটা চয়েস করেছেন সেটি কেনার আগে মাস্ট টিউন করে ও ব্রীজ সাইজ করে টেস্ট করতে হবে যে কন্ডিশন ইজ ওকে।
২।ভায়োলিন শেখা
দুই ভাবে শেখা যায়
১।ভারতীয় ক্লাসিক্যাল(এটা দু প্রকার উত্তর ও দক্ষিন ভারতীয়)
২:ওয়েস্টার্ণ ক্লাসিক্যাল
কোনটা শিখবেন ডিসাইড করুন।
১মটার জন্য পার্সোনালি গুরু ধরতে পারেন, বা বাফা-তে ভর্তি হতে পারেন। আমার মতে ১মটাই মানে গুরু ধরাই বেস্ট।
২য়টার জন্য বাংলাদেশে কোনো ভালো প্রতিস্ঠান নেই প্রায়। দু-একটিই আছে মোটামুটি ভালো শেখায়।
ক।ঢাকা ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল
মিরপুর ১০,সেনপাড়া পর্বতা,ব্যাপ্টিস্ট মিশন চার্চ
এখানে শুরু থেকেই স্টাফ নোটেশন স হ ওয়েস্টার্ণ ক্লাসিকে শিক্ষা দেয়া হয়।
খ।অলিয়স ফ্রসেজ
নেট থেকে শেখা সম্ভব কিনা-
সম্ভব, তবে সেজন্য সংগীতের প্রাথমিক শিক্ষা না থাকলে বেশ কঠিন। একটু এডভান্স লেভেলের লার্নাররা নেট থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারে। ইউটিউবে পাবেন বেশ কিছু, আর গুগল তো আছেই।
তবে আমার মতে আপনি প্রাথমিক শিক্ষার জন্য হলেও কারো কাছে ভায়োলিন অন্তত ৬ মাস শিখুন। তারপর আপনি নিজেই অনেক কিছু বুঝতে পারবেন।
এই আরকি।