| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যালকুলেটার
আমি বাংলাদেশ এর নাগরিক
যে হারে বি.এ.এফ. বর্ডারে বাংলাদেশী মারছে তাতে তো মনে হচ্ছে বি.এস.এফ. এর শ্যুটিং স্কোয়াড এ শ্যুটিং এর জন্য পর্যাপ্ত জায়গা নাই। ঐ জন্যই এই জানোয়ার গুলা খালি বর্ডারে এসে বাংলাদেশীগুলার দিকে তাক করে শ্যুটিং প্র্যাকটিস করে। আর বাংলাদেশী বলদরূপী বীরেরা সেইগুলা তাদের বদনে মাখিয়ে নিজেদের বীরত্ব জাহির করে। আর এ বিষয়ে ভারত যাই বলুক না কেন, আমাদের মন্ত্রী মহোদয় সেটিকে বি.এস.এফ. এর আত্মরক্ষার কৌশল এবং বাংলাদেশীদের গাধামোর সার্টিফিকেট দিয়ে থাকেন। আর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে মোটেই অবগত নন! আর এ রকম যদি সুযোগ থাকে তাহলে বি.এস.এফ. কি আর মাগনামাগনি প্র্যাকটিস বন্ধ রাখবে? আর বাংলাদেশী কৃষাণেরা কি সীমান্তের ধারে জমি বলে কি চাষ বন্ধ রাখবে?? পেট বলে একটা জিনিস তো সবারই আছে তাই না? কিন্তু গরীবের পেট সর্বকালেই ছোট ছিল এবং বোয়াল মাছের পেট আজীবন ই বড়।
অর্থাৎ সকলেই তাদের কার্য ইচ্ছামত চালাতে পারবে। তবে গরীব এবং নীরিহ প্রজাতির লোকেরা এ সুযোগ হতে আজীবন বঞ্চিত থাকবেন........ ইহাই নাকি এ পৃথিবীর সংবিধান।
©somewhere in net ltd.