নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যালকুলেটার

গণিতের মাঝে বাঁচতে চাই আজীবন...... আর এজন্য ক্যালকুলেটার কিন্তু অবশ্যই দরকার। না হলে এত হিসাব কি আর মুখে মুখে করা যায়!

ক্যালকুলেটার

আমি বাংলাদেশ এর নাগরিক

ক্যালকুলেটার › বিস্তারিত পোস্টঃ

বিশিষ্ট ব্লগারগণ, এই ডিভাইস এর প্রলাপটা একটু শুনুন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

সবাই বলে জামাত শিবির রাস্তায় রাস্তায় তান্ডব করে, মানুষের জানমালের নিরাপত্তায় বাধা সৃষ্টি করে, এইজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। একদম ঠিক কথা। জোর যার, মুল্লুক তার!! কেউ তো সাধে আর এই কথা বলে নাই! কার্যকারণ রহিয়াছে বলেই তো বলেছে, তাই না??

অবশ্য আমিও এর সাথে একমত যে জামাত শিবিরের এই রকম ধ্বংসাত্মক কার্যকলাপ করা ঠিক না। এই জন্য তাদের শাস্তি হওয়া দরকার। কিন্তু যে ধ্বংসাত্মক কার্যকলাপের দোহাই দিয়ে আমাদের মাননীয় মন্ত্রীমহোদয়গণ জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে, তাদের শুধু একটি ঘটনাই মনে করিয়া দিতে চাই যে, ২০০৬ এ বি.এন.পি. যখন ক্ষমতা ছেড়েছিলো, তখন এই আওয়ামী লীগের বাহিনী ই কিন্তু ঢাকাতে লগি বৈঠা দিয়ে পিটিয়া মানুষ মেরেছিলো। এবং কেউ দেখেছে কি না আমি জানি না, কিন্তু আমি এই মর্মান্তিক দৃশ্যটা নিজে টি.ভি. স্ক্রিনে দেখেছি। এর পরিপ্রেক্ষেতে বর্তমান প্রধানমন্ত্রী তার পরর দিনে বলেছিলেন, লাশ পড়লে আরও পড়বে, কিন্তু এই ই.সি. কে মেনে নেয়া হবে না। এর পরিপ্রেক্ষিতেই তখন কিন্তু আমরা ১/১১ দেখেছিলাম। যদি ধ্বংসাত্মক কার্যকলাপের দোহাই দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়, তাহলে লগি বৈঠা দিয়ে মানুষ মারার অভিযোগে আওয়ামী লীগকে কেন নিষইদ্ধ করা হবে না???

বিশিষ্ট ব্লগারদের কাছে প্রশ্ন রইলো, কারণ উনারাই তো এখন সকলের অধিকারের মালিক!!!!!!!!!!!!!!

ভাববেন না আমি যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে, এটি শুধু এই পাগলের একটি প্রশ্ন মাত্র

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

প্রচুর বলেছেন: যদি ধ্বংসাত্মক কার্যকলাপের দোহাই দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়, তাহলে লগি বৈঠা দিয়ে মানুষ মারার অভিযোগে আওয়ামী লীগকে কেন নিষইদ্ধ করা হবে না???......সুন্দর প্রস্তাব।
খুন খারাপিতে ছাত্রলীগও তো কম পিছিয়ে নেই, তাদের আগে নিষিদ্ধ করার দাবি জানাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

ক্যালকুলেটার বলেছেন: এতদিন যারা মানুষকে ছাগু বলে ধুমাইয়া কোপাইসে, তারা দেখবেন এই কথাটা শুনলেই আঁতকে উঠবে। যতদূর আমার ধারণা!

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

ফার্ুক পারভেজ বলেছেন: গতকাল ২৮শে অক্টোবরে পল্টনে এবং সারা দেশে আওয়ামীলীগ যে বর্বর নৃশংসতা চালিয়েছিল জামায়াত-শিবিরের উপর সেই ভিডিও টা দেখেছি।


রাজনৈতিক প্রতিপক্ষের উপর যে কোন দল এরকম হিংস্র জানোয়ারের মত আচরন করতে পারে সেটা ঐ ভিডিও ডকুমেন্টস না দেখলে বুঝতে পারবেননা।
আরেকটা জিনিস প্রত্যক্ষ করলাম যে মিডিয়া এই ঘটনা নিয়ে কি নোংরা মিথ্যাচার করেছে .............. সাম্প্রতিক কালে ও যেভাবে করে যাচ্ছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

ক্যালকুলেটার বলেছেন: ঠিক তাই।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

২০১৩ বলেছেন: আমার মনে হচ্ছে লীগ সরকার বিদায়ের ক্ষনে এবার হাজার হাজার মানুষ দাংগা হাঙ্গায় মারা যেতে পারে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

ক্যালকুলেটার বলেছেন: একদম। এই শংকা কিন্তু উড়িয়ে দেয়া যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.