নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যালকুলেটার

গণিতের মাঝে বাঁচতে চাই আজীবন...... আর এজন্য ক্যালকুলেটার কিন্তু অবশ্যই দরকার। না হলে এত হিসাব কি আর মুখে মুখে করা যায়!

ক্যালকুলেটার

আমি বাংলাদেশ এর নাগরিক

ক্যালকুলেটার › বিস্তারিত পোস্টঃ

ফাইজলামুর ও তো একটা সৎমা আছে...... X(( X(

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০

বিরিয়ানি রাঁধতে যেয়ে বাঙালী জাতি সচরাচর যে ভাত ও রাঁধতে পারে না এইটা বাঙালী জানে না। রাজনীতির ফায়দা নিতে যেয়ে যখন আমাদের রাজনীতিবিদ নামক উলঙ্গ প্রজাতির লোকেরা আমাদের জাতিসত্বাকেও বিভক্ত করে ফেলে আস্তিক এবং নাস্তিক নামক অসঙ্গায়িত দুই প্রকারভেদে। যারা জাতিসত্বা দিয়ে নিজেদের ফায়দা লুটতে, যারা স্বাধীনতা নিয়ে রাজনীতির নামে রীতিমত ব্যবসা করে, যারা চোর পেলেপুষে আবার নিজেদের সতী :P বলে দাবি করেন তারা আর যাই হোক এদেশের কেউ হতে পারে না।

আর ইদানীং দেখা যাইতেসে যাদের কাজ দেশ চালানো, যাদের কাজ সংসদে বসে দেশের মানুষের কথা তুলে ধরা, তারা ঐখানে বসে আম তেঁতুল নিয়ে গবেষণা শুরু করেছেন। উনাদের উদ্দেশ্যে বলতে চাই যে, ফলমূল নিয়ে গবেষণা করতে বাংলাদেশে একটি সংস্থা আছে। এটি তাদের কাজ। আপনাদের কাজ দেশ চালানো। দুই চারটা লোকের কথা নিয়ে মাতামাতি করতে যেয়ে আপনি যখন নিজেই তার সস্তা পাবলিসিটি করেন তখন বলতেই হয় আপনার মাথা তে আর যাই ই থাকুক না ক্যান ঐ জিনিসটা একটু বেশি ই আছে.....। :P

নিজের ঘরে মুরগী রেখে যখন মুরগী খুঁজতে পাশের বাড়িতে শেয়াল দিয়ে সার্চ করা হয় তখন বলতেই হয় "জয় বাবা, কলা খাবা????" :P

বাংলাদেশের অর্থমন্ত্রীরা আর যাই হোক এরা এক প্রকার "মাল" বটে.... ।

যে কোন প্রকার অর্থই এদের কাছে নিরর্থক। :P

মাঝখানে এইসব করতে করতে এমন এক পর্যায়ে চলে গেল যে, ব্লগিং জিনিসটাকেই অপবিত্র বানিয়ে ফেলেছিল।

ধিক্কার সেই সব শাসকদের প্রতি যারা দেশের কলঙ্কমুক্তির কথা মাইক লাগিয়ে বলে। কিন্তু চুরি করার পর দেশের মান ইজ্জত যখন বালির মতো ধুয়ে যায় তখন এদের দেশের সম্মান রক্ষার চাইতে নিজেদের লোকের ইজ্জত রক্ষা করাই ফরজ হয়ে যায় তখন কেউ একমত হোক আর না হোক আমি বলবো, ফাইজলামুর ও তো একটা সৎমা আছে....।

বহুৎ হইছে আর না....।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.