| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যালকুলেটার
আমি বাংলাদেশ এর নাগরিক
কোনো দিন চিন্তাও করি নি যে আমার মত ছন্নছাড়া ছেলে কখনো মানসিক অশান্তিতে ভুগবে। কিছুদিন আগেও আমি রাস্তায় বের হয়ে মনে করতাম আমিই রাজা। চারিদিকে দেখলে ক্যামন জানি মনে হত সবকিছুই শুধু আমার দিকে তাকিয়ে আর এসব কিছুর মাঝেই ক্যামন জানি একটা মায়াবী সুর বাজত। আজ যখন আবার সেসবের মাঝে ঐসব জিনিস খুঁজতে যাই তখন আর আমার কানে ঐসব জিনিস বাজে না। জীবনের দৌড়ে আমরা এতটাই হারিয়ে গেছি যে আজ আমাদের পারিপার্শিক জীবন ও আজ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। স্বাধীনতার ভাব সবার মাঝেই আছে, কিন্তু তা কেমন এইটা কেউ ই জানে না। যারা জানতেন তাদের হাত ধরেই আজ আমরা পতাকা উড়াতে পারছি। একটা গল্প বলি...ভার্সিটি পাশ করে বেশ কয়েক বছর আগে বেড়িয়ে যাওয়া কিছু ছাত্র ব্যাক্তিগতজীবনে প্রতিষ্ঠিত হয়ে একদিন তাদের প্রিয়শিক্ষকের বাসায় বেড়াতে এলো। তাদের আলোচনার এক পর্যায়ে সবাই নিজ নিজে পেশাগত জীবনের চাপের কথা তাদের প্রফেসরকে জানালেন। এক সময় সবাইকে অপেক্ষা করতে বলে প্রফেসর তাদেরজন্যে কফি বানিয়ে আনতে গেলেন। কিছুক্ষনপর তিনি একটিবড় কেটলিতে করে কফি ও একটা ট্রে তে করে বেশ কিছু ধরনের কাপ নিয়ে ফিরে এলেন। এই কাপগুলোরমধ্যে ছিলো চীনা মাটির কাপ,প্লাস্টিকের কাপ,স্ফটিকের কাপ-যেগুলোর কিছুছিলো সস্তা আর কিছু ছিলো বেশ দামী ধরনের।প্রফেসর তাদের নিজেদেরকে কাপ নিয়ে কফিঢেলে নিতে বললেন। যখন তারা সবাইনিজেরা কফি ঢেলে নিলো তখন প্রফেসর তাদের বললেন, ‘তোমরা লক্ষ্য করলে দেখতে সব দামী কাপগুলোই তোমরা নিয়ে নিয়েছো, ট্রে তে শুধু সস্তা আর সাধারন কাপগুলো পরে রয়েছে।এই যে তোমরা সবসময় তোমরা নিজেদের জন্যে সবচেয়ে ভালটা চাও এটাই...তোমাদেরজীবনের সমস্যা আর মানসিক চাপের কারন।জেনে রাখো কাপ যত দামীই হোক তা কফির মধ্যে কোনো বাড়তি স্বাদ যোগ করেনা। বরং অধিকাংশ ক্ষেত্রে আমরা কি খাচ্ছি এটা বরং তাকেই লুকিয়ে ফেলে।তোমরা আসলে যা চাচ্ছিলে তা হলো কফি,কাপগুলো নয় কিন্তু তারপরও তোমরা সচেতনভাবে সবচেয়ে ভাল কাপটাই বেছে নিলেএবং তারপর একে অপরের কাপের দিকেও তাকাতে শুরু করলে।তারপর স্যার বললোঃ প্রভু আমাদের যা দিয়েছে তা হলো কফি আর আমরা এই কফিটা পানকরারজন্য বিভিন্ন দামি জিনিসের পিছনে ছুটছি ।যা বেশি প্রয়োজনীয় নয় ।তোমরা এইসব চাকচিক্যময় জিনিসের পিছনে না ছুটেস রলভাবে জীবনযাপন কর। আসলে অনেকের ভাগ্যের ও দোষ থাকে। জানিনা কেন??? আমি আমার জীবনের সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েও ভার্সিটিতে ১ম সেমিস্টারের সব বিষয়েই B পাচ্ছি। তার কারণ হয়তো আমি সব কিছুতেই হয়তো শুধু ভালোটাই চেয়েছি। অবশ্য তার কিছু কারণ ও আছে। যাই হোক, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমি পারি নি।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
ডি মুন বলেছেন: হুমমমম ,