| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শালীনতার বালাই নাই
পঁচা কথা মুখে
অশ্লীল সব শব্দ বলে
গর্ব করে বুকে।
নারী হয়ে নারীর প্রতি
ঝাড়ে শুধুই ঘৃনা,
ভাবাতে সবার অবাক লাগে
নারী তারা কি না!
শালীন ভাষায় বলা যায়
অনেক কটু কথা,
তা না বলে তারা শুধু
দিচ্ছে মনে ব্যাথা।
ভালো হতে কখনোতো
পয়সা লাগেনা,
এই কথাটি সাংসদরা
বুঝতে পারে না।
গালি দিলে গালি খাবে
দুনিয়ার রীতি,
ভালো বলে তুমি কেন
বাড়াও না সম্প্রতি?
ভালো হও ভালো বলো
অপরের তরে,
তা না হলে আগামীতে,
পড়তে হবে ঝড়ে।
©somewhere in net ltd.