নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

ইসলামিক স্কলার।

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি › বিস্তারিত পোস্টঃ

মসজিদ মাদরাসার একটি পরিত্যাক্ত সুন্নত!

২৩ শে জুন, ২০২৪ রাত ১১:০৫


ইমামতের গুরুত্বপূর্ণ সুন্নত হল, যিনি ইলম, আমল, তিলাওয়াত, তাকওয়া, প্রজ্ঞা, বয়স, সৌন্দর্য ইত্যাদির মতো গুণাবলীতে সার্বিক বিচারে সবার তুলনায় উচ্চাসনে থাকবেন, তিনিই ইমামত করবেন।
.
আহদে রেসালত ও খেলাফতে রাশেদায় এই সুন্নতটির উপর গুরুত্বের সঙ্গে আমল করা হত। কিন্তু ধীরে ধীরে যখন শাসক শ্রেণি দ্বীনবিমুখ এবং উলামায়ে কেরাম শাসনবিমুখ হতে লাগলেন, সুন্নতটি হারিয়ে গেল। সমাজে এখন ইমাম নির্বাচন করা হয়, কমিটি ও শাসক শ্রেণির আনুগত্য বিবেচনায়। ব্যক্তিত্ব ও আদর্শ বিসর্জন দিয়ে যিনি যত বেশি গোলামি করতে পারেন, তিনি ইমাম হিসেবে কমিটির পছন্দের তালিকায় তত শীর্ষে অবস্থান করেন।
মাদরাসা কেন্দ্রিক মসজিদগুলোতেও সুন্নতটির উপর আমল হয় না। সেখানে ইমাম নির্বাচন করা হয় শুধু তিলাওয়াতের সৌন্দর্য দেখে।
অধিকাংশ ক্ষেত্রেই হিফজখানার কোনো শিক্ষককে ইমাম নিয়োগ করা হয়, যিনি সাধারণত ইলম আমল ও তাকওয়ায় ইমামতের মানদণ্ডে অন্য অনেকের তুলনায় দুর্বল। আরো অসুন্দর বিষয় হল, মাদরাসার মসজিদগুলোতে ইমামতের অর্থমূল্য দুর্বল হওয়ায় এই পদকে নির্মূল্য ও হীন মনে করা হয়। যোগ্য কেউ সেখানে যেতে চান না। বিষয়টি নিতান্তই দুঃখজনক, যা সংশোধনে সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি জরুরি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগে স্বাগতম। সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.