নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

অতন্দ্র সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

কবির বিরুদ্ধে কবি

২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের বাতাসে
উড়ে যাবে সে কাগজের টুকরো,
আলোর ঝর্ণায় স্নান করে
মৃত্যুর সাধ চলে যাবে আমার,
চিত্তের সব ভয় শূন্যে তুলে
আমি একলা চলতে থাকবো
আরো হাজার হাজার বছর।

দ্বিতীয় পঙ্ক্তিটা মাথায়
তখন ঘুরপাক খেতে থাকবে —
হয়তো,
"মদের পেয়ালার মতো ভালোবাসা,"
কিংবা,
"ধুলার আস্তরণ পড়েছে ধুলায়।"

আর কিছু মনে থাকবে না,
নিজেকে নিয়েই গাইতে থাকবো গান।
আর ওদিকে,
বন্য হুঙ্কারে প্রকৃতি দখল করবে
বনের পর বন,
নদীর পর নদী,
পাহাড়ের পর পাহাড়,
ধুলোর পর ধুলো।

এরপর লিখবো আমার তৃতীয় পঙ্ক্তি —
"তোমার তুলনা শুধু গ্রীষ্মের দুপুর।"
চলমান আঙুল লিখে যাবে,
"সব অন্ধকার ছুঁয়ে দিলেই
আর কখনো হারাবো না পথ,
বৈশাখের আমের মুকুল
ঝরাতে পারবে না বৈশাখী ঝড়।"

তখন লিখবো সেই চিরন্তন পঙ্ক্তি —
"সে তো মাকে ভালোবাসতো!"


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:২৭

প্রগতি বিশ্বাস বলেছেন: আমি সাধারণত ব্লগে কবিতা পড়িনা, কারণ সেগুলোই সাধারণত নিম্ন শ্রেণীর হয়ে থাকে। তবে আপনার কবিতটা মনযোগ সহকারেই পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.