নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

ইসলামিক স্কলার।

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি › বিস্তারিত পোস্টঃ

জুমআর সময় যে নাজায়েয কাজটি অনেকেই করি!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩১

জুমআর সময় যে নাজায়েয কাজটি অনেকেই করি!
অধিকাংশ মসজিদেই জুমআর সময় একটি নাজায়েয কাজ হয় এবং আমরা সকলেই তা করি, ইচ্ছায় বা অনিচ্ছায়। অথচ মুহতারাম খতীব সাহেবগণ সামান্য দৃষ্টি দিলেই হাজার হাজার মানুষ নাজায়েয কাজটি থেকে বাঁচতে পারেন অনায়াসে।
আমরা জানি, খুতবা চলাকালে অন্য সকল কাজ নাজায়েয। সব কাজ বন্ধ করে খুতবা শ্রবণে মনোযোগী হওয়া ওয়াজিব। অথচ অনেক মসজিদেই দেখা যায়, খুতবা শুরুর প্রাক্কালে মসজিদের দানবাক্সগুলো চালু করা হয়, যা চলতে থাকে খুতবা শুরুরও বেশ কিছুক্ষণ পর্যন্ত। খতীব সাহেব ইচ্ছা করলে, দানবাক্স কাতারের শেষ মাথায় পৌঁছা পর্যন্ত দুই চার মিনিট অপেক্ষা করে খুতবা শুরু করতে পারেন। এতে কয়েক মিনিট সময় গেলেও হাজারো মানুষ একটি নাজায়েয কাজ থেকে বাঁচতে পারেন।
আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে বিষয়টির প্রতি খতীব সাহেবদের দৃষ্টি আকর্ষণ করতে পারি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.