| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয় লালন করা। আল্লাহর ভয়ে নেক কাজ করা এবং গোনাহের কাজ পরিহার করা।
লালন করা মানে পরিপালন করা। পরিপালন কখনো আপন অবস্থায় ছেড়ে রাখলে হয় না। পরিচর্যা করতে হয়, উন্নতির ফিকির করতে হয়। সবসময় খেয়াল রাখতে হয়, কোনো কিছু সেটার ক্ষতি করে কি না। খোরাক যোগাতে হয়, যেন উত্তরোত্তর তা বৃদ্ধি পায়।
.
একটি পাখি পালন করার জন্য খাঁচায় বন্দী করে যদি আপনি বে-খবর হয়ে যান, সেটি যেমন কয়েকদিন পর মৃত্যু বরণ করবে, তেমনি তাকওয়া অর্জন করার পর যদি সেটি থেকে আপনি গাফেল হয়ে যান, একসময তার মৃত্যু ঘটবে।
সুতরাং রমজানে যদি কিছুটা তাকওয়া অর্জিত হয়ে থাকে (কম-বেশ কিছু না কিছু সবার নিশ্চয়ই হয়েছে কোনো সন্দেহ নেই), এবার সেটার তারবিয়াহ ও প্রতিপালনের প্রতি দৃষ্টি দিন।
বারবার আল্লাহর আজমত ও মোহাব্বত এবং ভয় ও আশা অন্তরে জাগ্রত করার চেষ্টা করুন। মাঝে মধ্যেই নির্জনে বিষয়গুলো নিয়ে ভাবুন, হৃদয়কে একটু নাড়াচাড়া দেয়ার চেষ্টা করুন, চোখের পানি দিয়ে হৃদয়কে সিঞ্চিত করুন। হৃদয়টাকে বসন্তের প্রকৃতির মতো সজিব ও তরতাজা রাখার চেষ্টা করুন। অবশ্যই আপনার তাকওয়া আরো শক্তিশালী হবে, আরো বৃদ্ধি পাবে।
©somewhere in net ltd.