নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

ইসলামিক স্কলার।

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি › বিস্তারিত পোস্টঃ

তাওবা-৩

২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৫



তাওবা শুধুই কি পাপ থেকে পবিত্র করে? না, বরং তাওবা এমন আবে হায়াত ও সঞ্জীবনী সুধায় টইটম্বুর সরোবর, যাতে অবগাহন করে বান্দা শুধু পাক পবিত্রই হয় না; বরং সে লাভ করে নতুন জীবন এবং মুনাফাসহ ফিরে পায় অতীত জীবনে হারানো সব অমূল্য সম্পদ। হাঁ, এটাই মহান রবের ঘোষণা, তাওবা ও নেক আমল আপনার অতীত জীবনের পাপকর্মগুলোকেও পূণ্যে পরিণত করে দেয়। মহা মহিয়ান রাব্বে কারীমের রহমতের এমন অবারিত দ্বার সকল বান্দার জন্যই উন্মু্ক্ত। এমনকি মুশরিকের জন্যও!
.
(কী ভাবছেন? আল্লাহ শিরক ক্ষমা করেন না? এ প্রশ্নের উত্তরের জন্য পরের পোস্টটি পড়বেন ইনশাআল্লাহ)।
{إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا} [الفرقان: 70]
“তবে যারা তাওবা করে, ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, তাদের গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম করুণাময়।” –ফুরকান: ৭০

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.