| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাওবা এমন শক্তিশালী মাধ্যম, যা কুফর শিরকের গুনাহও নিঃশেষ করে দেয়। আমরা জানি, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না।
{نَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ} [النساء: 48]
“আল্লাহ তাঁর সঙ্গে শিরক করলে ক্ষমা করেন না, তবে এছাড়া অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা ক্ষম করে দিবেন।” নিসা: ৪৮
কিন্তু এর অর্থ হচ্ছে, তাওবা ছাড়া শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা তাওবা ছাড়াও ক্ষমা করে দিবেন। আর তাওবা করলে সকলকেই ক্ষমা করে দিবেন।
.
সুতরাং কাফের-মুশরিক যদি তাওবার শর্ত পূরণ করে ১. কুফর-শিরকের জন্য অনুতপ্ত হয়, ২. শিরক ত্যাগ করে, ৩. ভবিষ্যতে শিরক না করার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে ফিরে, আল্লাহ অবশ্যই তার তাওবা কবুল করবেন; বরং তার অতীতের গুনাহগুলোকেও তিনি নেক দ্বারা পরিবর্তন করে দিবেন, যেমনটি আমরা আগের লেখায় আলোচনা করেছি
©somewhere in net ltd.