| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাওবা-০৮
তাওবাকারীর জন্য আরশ বহনকারী ও আরশের আশপাশে অবস্থানকারী ফিরিশতারা দোয়া করেন। দোয়া করেন তাঁদের ক্ষমার জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য, জান্নাতের জন্য এবং পরকালের সকল অকল্যাণ থেকে রক্ষার জন্য। একই দোয়া করেন তাওবাকারীদের পিতামাতা ও স্ত্রী সন্তানদের জন্যও।
{الَّذِينَ يَحْمِلُونَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ (7) رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدْتَهُمْ وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ (8) وَقِهِمُ السَّيِّئَاتِ وَمَنْ تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ (9)} [غافر: 7-9]
“যারা আরশ বহন করে এবং যারা আরশের আশপাশে অবস্থান করে, তাঁরা আল্লাহর সংপ্রশংস তাসবীহ পাঠ করে, আল্লাহর প্রতি ঈমান রাখে এবং তাঁরা ঐসব লোকের জন্য ক্ষমা প্রার্থনা করে, যারা ঈমান গ্রহণ করেছে। তাঁরা বলে, হে আল্লাহ আপনার রহমত ও ইলম তো সবকিছুতে সমৃদ্ধ! সুতরাং আপনি তাদের ক্ষমা করুন, যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে। তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে রব! আপনি তাদের যে স্থায়ী জান্নাতের ওয়াদা দিয়েছেন, তাদের তাতে প্রবেশ করান এবং তাদের পূর্বপুরুষ ও স্ত্রী সন্তানদের যারা নেককার তাদেরও। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তাদের সকল অকল্যাণ থেকে রক্ষা করুন। সেদিন যাকে আপনি সকল অকল্যাণ থেকে রক্ষা করবেন, তাকেই তো আপনি রহম করলেন। আর সেটাই মহাসফলতা।” গাফির: ৭-৯
©somewhere in net ltd.