| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা অনেকেই অতিরিক্ত খাওয়াকে অপচয় মনে করি না। অথচ সালাফ এটাকে অপচয় গণ্য করেছেন। অপচয় একটি গুনাহের কাজ। আল্লাহ বলেছেন অপচয়কারী শয়তানের ভাই! তিনি তাদের পছন্দ করেন না।
আল্লাহ তাআলা বলেন,
{وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ } [الأعراف: 31]
“তোমরা পানাহার করো। অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না।” (সূরা আরাফ-৩১)
.
ইবনে জুযাই মালিকি রহ. বলেছেন,
﴿وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين﴾ أي: لا تكثروا من الأكل فوق الحاجة... [ابن جزي:١/٣٠٠]
“অপচয় করো না। অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত আহার করো না।” -তাফসীরে ইবনে জুযাই রহ; আল-কুরআনঃ তাদাব্বুরুন ওয়া আমালুন, সূরা আরাফ-৩১
.
ইবনে কাসীর রহ. বলেছেন,
وَقَوْلُهُ تَعَالَى: ﴿وَكُلُوا وَاشْرَبُوا [وَلا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ] ﴾(١١) الْآيَةَ. قَالَ بَعْضُ السَّلَفِ: جَمَعَ اللَّهُ الطِّبَّ كُلَّهُ فِي نِصْفِ آيَةٍ: ﴿وَكُلُوا وَاشْرَبُوا وَلا تُسْرِفُوا﴾
“সালাফের কোনো এক বুযুর্গ বলেছেন, আল্লাহ তাআলা ﴿وَكُلُوا وَاشْرَبُوا وَلا تُسْرِفُوا﴾ এই অর্ধ আয়াতে গোটা চিকিৎসা বিদ্যা একত্র করে দিয়েছেন।” -তাফসীরে ইবনুল কাসীর রহ.
©somewhere in net ltd.