নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

ইসলামিক স্কলার।

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি › বিস্তারিত পোস্টঃ

গ্রহণ-বর্জনঃ ধূসর অংশে শিথিল হওয়া কাম্য!

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৬

গ্রহণ-বর্জনঃ ধূসর অংশে শিথিল হওয়া কাম্য!
.
সাদা গ্রহণীয়, কালো বর্জনীয়। কিন্তু পৃথিবীর সবই কি সাদা কিংবা কালো? না এদু’য়ের মাঝেও আরেকটা অংশ আছে?
.
মনে করুন সাদা ও কালো হচ্ছে পৃথিবীর দুই মেরু। পুরো পৃথিবীটাই যেমনি দুই মেরুতে বিভক্ত নয়, তেমনি পৃথিবীর সব কিছুই নিরঙ্কুশ সাদা কিংবা নিরঙ্কুশ কালো নয়। বরং উভয়ের মাঝে আছে বিশাল একটি ধূসর অংশ। যা সাদার সঙ্গে রাখবেন, না কালোর সঙ্গে রাখবেন, সে সিদ্ধান্ত শক্তভাবে নেয়া যায় না। এঅংশে শিথিল থাকা জরুরি। নিরঙ্কুশ সাদা ও কালোকে যেরকম শক্ত করে গ্রহণ করা কিংবা কঠোরভাবে বর্জন করা যায়, ধূসরের সঙ্গেও এমন শক্ত আচরণ করা যায় না।
.
এখানে পূর্ণ গ্রহণ কিংবা পূর্ণ বর্জন এবং নিরঙ্কুশ সাদা-কালোর মতো আচরণ অজ্ঞ ও মুর্খদের কাজ।
বাংলাদেশে ইসলামপন্থীদের এটা একটা সমস্যা। পরস্পর সম্পর্কের ক্ষেত্রে তারা অনেকেই, যাকে গ্রহণ করে তার ভুলসহ গ্রহণ করে, আবার যাকে বর্জন করে, তার শুদ্ধসহ বর্জন করে। কেউ কেউ একজন মুসলিম দায়ী কিংবা আলেমকে, কোনো ভুলের কারণে কাফের মুরতাদের মতো বর্জন করে।
.
আরো দুঃখজনক বিষয় হচ্ছে, ভুলের কারণে আপন ভাইকে দুর্বল করার জন্য; যারা সকলের শত্রু এমন মুরতাদ-মুনাফিকদের সঙ্গে সখ্যতাও করে।
.
জিহাদি ঘরানার একজন দায়ীর হঠাৎ করে একটি গণতান্ত্রিক ইসলামী দলে যোগদান উপলক্ষে অনেকের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, এখানেও অনেকের ভাব ও প্রকাশ সেদিকেই ইঙ্গিত করছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে অবিচল থাকার তাওফীক দান করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.