নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

ইসলামিক স্কলার।

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি › বিস্তারিত পোস্টঃ

খেলাফত প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি, কিছু বিক্ষিপ্ত ভাবনা-৪

০৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৮


হিসেব করা দরকার!
.
একটি পুরোনো পোস্টের পুনরাবৃত্তি করছি:
“সমস্যাটি পুরো মুসলিম উম্মাহর। বাংলাদেশে হয়তো একটু বেশি।
দ্বীনের কাজ সবাই করি। কিন্তু কাজের গুরুত্ব ও অগ্রাধিকার ঠিক করি না।
চিন্তা করা দরকার, ইসলাম ও মুসলিম উম্মাহ এই মুহূর্তে কোন কাজটির বেশি মুখাপেক্ষী? যে কাজটি যত বেশি প্রয়োজন, সেটিকে তত বেশি গুরুত্ব ও অগ্রাধিকার দেয়া জরুরি।
.
পাগড়ির মাসায়েলও উম্মতের জন্য জরুরি। কিন্তু যার সতর ঢাকার ব্যবস্থা নেই, তিনি যদি সতরের ফিকির বাদ দিয়ে পাগড়ির মাসআলা নিয়ে রচনা লিখেন, সভা সেমিনার করেন, কেমন দেখাবে বলুন তো?! অসুন্দর হলেও আজ আমাদের বাস্তব জীবনে এই উদাহরণটিই সত্য।
.
দাওয়াতের অঙ্গনের কিছু দৃশ্য দেখলে কলিজাটা ভেঙ্গে যায়। পৃথিবী যেখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিঃশেষ করার দ্বারপ্রান্তে, সেখানে ছোটখাট ফুরূঈ ও মুজতাহাদ ফিহি বিষয়ে আপন ভাইয়ের সঙ্গে বিতর্কে জড়াচ্ছি, পরস্পর রক্তঘাম ঝরাচ্ছি। অথচ আসল শত্রুকে মোকাবেলার কোনো চিন্তাই করছি না। কেউ তো বরং আসল শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করছি।
.
হিসেব করা দরকার, আমাদের শতকরা কত ভাগ অর্থ-শ্রম ব্যায় হচ্ছে, আপন ভাইয়ের বিরুদ্ধে, আর কত ভাগ ব্যায় হচ্ছে, উভয়ের প্রকৃত শত্রুর বিরুদ্ধে!
ঐক্যের বিন্দুগুলো খুঁজে বের করা দরকার। সেগুলোতে আমাদের এক প্ল্যাটফর্মে দাঁড়ানো দরকার। যৌথ শত্রুর বিরুদ্ধে এক পতাকাতলে সিসাঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হওয়ার এখনি সময়। যত বিলম্বিত হবে, ততই আমাদের ক্ষত গভীর ও দূরারোগ্য হবে।
.
কিছু তরুণ আলেমের নড়াচড়া আশা জাগানিয়া মনে হচ্ছে। আমরা তাদের স্বাগত জানাই। অন্যদের এগিয়ে আসার আহ্বান জানাই! ওয়াল্লাহুল মুসতাআন!”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.