| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীন প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি, কিছু বিক্ষিপ্ত ভাবনা-৯
প্রয়োজন বিশুদ্ধ কর্মপন্থা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ঐকমত্যের জায়গায় ঐক্য ও সমন্বিত প্রয়াস
.
ইসলামপন্থীদের পক্ষে এত শক্তি থাকার পরও তারা এদেশে পরাজিত। শত্রু দ্বারা শাসিত এবং শোষিত। লাঞ্ছিত ও বঞ্ছিত। সেক্যুলারদের গ্রাম-ইউনিয়ন স্তরের একজন পাতি নেতা-কর্মী একজন জাতীয় পর্যায়ের দাপুটে আলেমের মুখের ভাষা কেড়ে নেয়, ধর্মীয় মাহফিলে মঞ্চে হেনস্থা করে। এর প্রধানতম কারণ তাদের শক্তি সামর্থ্যের অভাব নয়; বরং কর্মপদ্ধতির ভুল ও দুর্বলতা।
.
ইসলামপন্থীদের হাতে নিবেদিত কর্মী আছে। কর্মযজ্ঞ আছে। স্বেচ্ছাশ্রম আছে। ইসলামপন্থীরা এদেশে যে পরিমাণ নিঃস্বার্থ কাজ করে, যে পরিমাণ স্বেচ্ছা শ্রম দেয়, দ্বিতীয় কেউ তা করে না।
.
ইসলামপন্থীদের কাছে যেটা নেই, সেটা হচ্ছে, বিশুদ্ধ কর্মপন্থা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সমন্বিত কর্মপ্রয়াস। এসবের অনুপস্থিতির কারণে তাদের কর্মতালিকার প্রায়োরিটি বা অগ্রাধিকারও ঠিক নেই। কোন কাজটি আগে করা দরকার, কোনটি পরে, তা যেমন ঠিক নেই, তেমনি কোনটি কি পরিমাণ দরকার, তাও ঠিক নেই।
যার যখন যেটা ইচ্ছা, যেটা সহজ কিংবা সুবিধাজনক তিনি সেটাই করছেন। ব্যক্তিগত চিন্তা থেকে যতটুকু প্রয়োজন মনে হচ্ছে, ততটুকুই করছেন। একই সঙ্গে যিনি শরীয়তের অন্য কাজ করছেন, তার সহযোগিতা ও তার সঙ্গে সমন্বয়ের পরিবর্তে তাকে প্রতিপক্ষ জ্ঞান করছেন এবং প্রতিপক্ষের আচরণ করছেন।
২|
০১ লা মে, ২০২৫ সকাল ৮:০৭
সুলাইমান হোসেন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০২৫ সকাল ৭:৩৬
সুলাইমান হোসেন বলেছেন: বাস্তব