নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

ইসলামিক স্কলার।

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি › বিস্তারিত পোস্টঃ

দ্বীন প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি, কিছু বিক্ষিপ্ত ভাবনা-১৩ দীর্ঘমেয়াদি পরিকল্পনা

২৮ শে মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩

দ্বীন প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি, কিছু বিক্ষিপ্ত ভাবনা-১৩
দীর্ঘমেয়াদি পরিকল্পনা
.
ইসলামপন্থীদের আরেকটা অভাব হচ্ছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা। অধিকাংশ ইসলামী আন্দোলন ও ইসলামী সংগঠনই নগদে হুটহাট সংক্ষেপে কিছু একটা করে ফেলতে চায়। যথাযথ সাংগঠনিক প্রক্রিয়াটাও অবলম্বন করতে তারা রাজি নয়।
.
আমাদের এদেশে যত ইসলামী সংগঠন ও দল আছে; রাজনৈতিক ও অরাজনৈতিক, তার মধ্যে সামান্য ব্যতিক্রম ছাড়া কোনোটিকেই শাস্ত্রীয় বিচারে সংগঠন বলার সুযোগ নেই। বড় জোর একটি জামাআত বলা যেতে পারে।
.
একটি সংগঠন সংগঠন হওয়ার জন্য ন্যূনতম যে বৈশিষ্ট্যগুলোর ধারক হতে হয়, তার কিছুই নেই তাদের। সুনির্দিষ্ট লক্ষ্য, শক্তিশালী আদর্শ ও চিন্তা-দর্শন, যোগ্য নেতৃত্ব, স্থিতিশীল অর্থনৈতিক যোগান ও ব্যবস্থাপনা, উপযুক্ত কর্মপরিকল্পনা, অনুগত ও নিবেদিত কর্মীবহিনী ব্যতীত একটি মানবসমষ্টিকে জামাত বলা যায়, সংগঠন বলা যায় না।
কিন্তু অধিকাংশ সংগঠনের অবস্থা হচ্ছে, যে পীরের মুরিদ বেশি, যে উস্তাযের ছাত্র বেশি, যে বক্তার শ্রোতা বেশি, তাকেই এনে নেতৃত্বের আসনে বসিয়ে দাও, আমাদের মিছিলটা লম্বা হয়ে যাবে, ব্যাস যথেষ্ট; যদিও তিনি সংগঠন ও আন্দোলন সম্পর্কে বকলম হন।
.
আমাদের ধারণা সংগঠন ও আন্দোলন পড়াশোনা করে শিখতে হয় না, এমনিতেই পারা যায়। একারণে প্রথম সারির পাঁচজন নেতার চিন্তা-দর্শন থাকে পাঁচ রকম। লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করলে উত্তর আসে তিন রকম। একটা মিছিল বের করার মতো কিছু ভক্ত মুরিদ কিংবা ছাত্র থাকলেই আমরা নিজেকে একটা নতুন দল করার যোগ্য মনে করি এবং নতুন দলের শরঈ বৈধতার জন্য যথেষ্ট মনে করি।
.
এমন জামাত বিশেষ পরিস্থিতিতে মানুষের আবেগ অনুভূতির অনুকূল কোনো ইস্যুতে হঠাৎ কোনো কাজ করে ফেলতে পারে, কিন্তু কোনো আদর্শের মোকাবেলায় আরেকটি আদর্শকে বিজয়ী করা, রাষ্ট্রক্ষমতা দখল করা কিংবা রাষ্ট্রপরিচালনার মতো বড় কাজ কিংবা বৈপ্লবিক কোনো কাজ কখনোই করতে পারে না।
.
বৈপ্লবিক কাজ করতে হলে অবশ্যই একটি বৈপ্লবিক আন্দোলনের জন্য তৃণমূল কর্মী থেকে শুরু করে নেতৃত্ব পর্যন্ত তিলে তিলে গড়ে তোলা, আন্দোলনের সকল উপাদান প্রস্তুতকরণ, আন্দোলনের প্রাকজন্ম প্রস্তুতি ও জন্ম থেকে শৈশব কৈশোর যৌবন প্রতিটি পর্বের উপযুক্ত প্রতিপালন ও প্রতিরক্ষার মাধ্যমে পরিণতির দিকে নিয়ে যাওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা ব্যতীত দ্বিতীয় কোনো বিকল্প এই আসবাবের জগতে নেই।
.
বিষয়টি অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। এই সংক্ষিপ্ত পরিসরে সামান্য ইঙ্গিত করলাম শুধু। সংক্ষিপ্ততার কারণে কারো বোধগম্য না হলে, আশা করি পড়াশোনা করে বিস্তারিত জানার চেষ্টা করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.