নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

ইসলামিক স্কলার।

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি › বিস্তারিত পোস্টঃ

দেনাদার টাকা দিতে গড়িমসি করলে সেই টাকার যাকাতের হুকুম কী

১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০১

আমি তিন বছর আগে এক ভাইকে চার লাখ টাকা ধার দেই। এক বছর পর সে এক লাখ টাকা ফেরত দেয়। এখন দুই বছর যাবৎ আমি তার কাছে তিন লাখ টাকা পাব। সে দেব দেব করে টাকাটা দিচ্ছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আামাকে কি এই তিন লাখ টাকার যাকাত দিতে হবে? এক মুফতি সাহেব বলেছেন, এই টাকার যাকাত দিতে হবে। তাই আমি দুই বছর যাবৎ যাকাত দিচ্ছি। এখন আমাকে আর কত বছর পর্যন্ত টাকা না পেয়েও যাকাত দিতে হবে? দলিলসহ জানালে উপকৃত হব।

প্রশ্নকারী- নাদিম শেখ

উত্তর:

প্রিয় ভাই, আপনার প্রশ্নটির উত্তর প্রদানে বিলম্বের জন্য দু:খিত। আপনি এই প্রশ্নটি সম্ভবত তৃতীয়বারে মতো পাঠালেন। আসলে আমাদের দুর্বলতার পাশাপাশি অনেক যৌক্তিক সীমাবদ্ধতাও আছে। আমাদের লোকবল ও সক্ষমতা অনেক সীমিত। আমরা তা কাটিয়ে উঠার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর যথাসময় দিতে পারি।

আপনার যে তিন লাখ টাকা দেনাদারের হাতে আটকা পড়েছে, আপনি যদি মনে করেন, সেই টাকাগুলো বিলম্বে হলেও পাওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে প্রতি বছরই আপনার ওপর তার যাকাত ওয়াজিব হবে। তবে সেটা এখনই আদায় করা জরুরি নয়। ইচ্ছা করলে এখনই দিতে পারেন এবং এটাই উত্তম। আর যদি এখন না দিতে চান, তাহলে যখন হাতে পাবেন, তখন হিসেব করে পেছনের বছরগুলোর যাকাতও আদায় করতে হবে।

আর যদি মনে করেন টাকাগুলো পাওয়ার সম্ভবনা কম, না পাওয়ার সম্ভবনাই বেশি, তাহলে আপাতত আপনার ওপর উক্ত টাকার যাকাত ওয়াজিব হবে না। যদি কখনো এই টাকা ফিরে পান, তখন থেকে তার যাকাত আদায় করবেন। এক্ষেত্রে পেছনের বছরগুলোর যাকাতও আদায় করতে হবে না। -রদ্দুল মুহতার: ২/২৬৬, ৩৪৪

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদী (উফিয়া আনহু)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.