নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

ইসলামিক স্কলার।

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি › বিস্তারিত পোস্টঃ

হাঁপানি রোগী কি রোযা রেখে ইনহেলার ব্যবহার করতে পারবে

২৪ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

প্রশ্ন:

১) রোযা রেখে হাঁপানি রোগীরা কি ইনহেলার নিতে পারবে?

প্রশ্ন:

২) হার্টের অসুখে জিহবার নিচে Nitrosol spray নিলে কি রোযার ক্ষতি হবে?

প্রশ্নকারী- হানযালা



উত্তর:

بسم الله الرحمن الرحيم

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد:

১. রোযা অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাবে না। করলে রোযা ভেঙ্গে যাবে। উক্ত রোযা পরে কাযা করতে হবে; কাফফারা দিতে হবে না।

২. Nitrosol spray যদি গলার ভিতরে ঢুকে যায়, তাহলে রোযা ভেঙ্গে যাবে। আর যদি জিহবার নিচে স্প্রে করার পর থুথুর মাধ্যমে তা ফেলে দেওয়া হয়, তাহলে রোজা ভাঙ্গবে না।

-রদ্দুল মুহতার: ২/৩৯৫, ফতোয়া জামেয়া ইসলামিয়া বিন্নুরি টাউন করাচি, ফতোয়া নং 144109200309, 144109201704

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি উফিয়া আন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.