| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝরণা আমায় ডাক দিয়ে যায়
রিনি-ঝিনি ছন্দে,
আমার সাথে পথ চলবে
বুনো ফুলের গন্ধে।
হাজার পাখি গান শুনাবে
তোমায় সারাবেলা,
ঝোপের ধারে ফুলের বনে
প্রজাপতির মেলা।
আমার ধারে পানি খেতে
আসবে হরিণ ছানা,
তাকে তুমি হাত বাড়িয়ে
করবে না-তো মানা।
তারা তোমার বন্ধু হবে
যদি তুমি চাও,
বলবে ডেকে যাচ্ছ কোথায়
আমায় সাথে নাও।
আমার বুকে পড়বে ঝরে
হাজার রঙ্গিন ফুল,
বুনো ফুলের মালা দিয়ে
বাঁধতে পার চুল।
বন পাহাড় ছাড়িয়ে যাব
অনেক দূরের দেশ,
দেখবে তুমি থাকলে সাথে
নেইকো চলার শেষ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
আব্দুল মােজদ বলেছেন: জি এখন থেকে উপরে দিব। অনেক ধন্যবাদ।
২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩
সুমন কর বলেছেন: লেখায় এতো ফাঁক কেন ?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
আব্দুল মােজদ বলেছেন: ফাঁক বন্ধ করতে পারছি না ভাইয়া। কি সমস্যা বুঝতে পারছি না।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল অন্তমিল ।ভাল লাগল।
আর ছবি উপরে দিবেন তাহলে ভাল দেখাবে