নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পছন্দ আমার নিজস্ব নয়!!!

আব্দুল মােজদ

জন্ম গ্রামে লেখাপড়া ঢাকায়।

আব্দুল মােজদ › বিস্তারিত পোস্টঃ

আকাশের কান্না

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১





কি হয়েছে আকাশ তোমার

মনটা কেন ভার,

কষ্ট পেয়ে কাহার তরে

মেনেছ আজ হার।

গোমড়া মুখে গড়মড়িয়ে

হুমকি কাকে দাও,

না-কি তুমি মনের দুঃখে

কষ্টের গান গাও।

বুকের ভেতর কান্না গুলো

জমাট বাঁধা সুরে,

গানের শেষে কান্না তখন

অশ্রু হয়ে ঝরে।

মনে কত দুঃখ তোমার

কতই চোখের জল,

কিসের দুঃখে কেঁদে-কেটে

ভাসাও পৃথ্বিতল।

তোমার এমন দুঃখ দেখে

সবার দুঃখ বাড়ে,

সবাই দেখ তোমার শোকে

বাহির জগত ছাড়ে।

কখনও তুমি কতভাল

ঝরাও চাঁদের হাসি,

হঠাৎ কেন রূপ পাল্টে

সাজলে সর্বনাশী।

তোমার এমন বহুরুপীর

কারণ বুঝা দায়,

হাজার রূপের রং ছড়িয়ে

তোমার সারা গায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর :) ভাল লাগল

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

আব্দুল মােজদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

আমি মিন্টু বলেছেন: ভালো লেগেছে :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

আব্দুল মােজদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

বিজন রয় বলেছেন: আকাশের কান্না বৃষ্টি।
+++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

আব্দুল মােজদ বলেছেন: ঠিক তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.