নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পছন্দ আমার নিজস্ব নয়!!!

আব্দুল মােজদ

জন্ম গ্রামে লেখাপড়া ঢাকায়।

আব্দুল মােজদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের পাড়া

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫


ছবির মত সাজানো যেন
আমাদের পাড়া খানি,
সুখে-দুঃখে সবাই এক হয়ে আছি
নেই কোন হানা-হানি।

আমরা যেন এক পরিবার
এক আমাদের ঘর,
সবার মাঝে একই প্রাণ
নয় যেন কেউ পর।

বুক ভরা মোদের ভালবাসা শুধু
বিলিয়ে দেবার তরে,
একে অন্যের পাশাপাশি আছি
সারাটি জীবন ধরে।

কখনওবা হঠাৎ কালো মেঘ এসে
ছেঁয়ে যায় গোটা পাড়া,
শক্ত বাঁধনে চিড় ধরাতে
প্রাণে প্রাণে দেয় নাড়া।

মেঘ কেটে যায় দিনের আলোয়
চোখ খুলে তাই দেখি,
ভূল গুলি সব মুছে ফেলে আরো
আপন হইতে শিখি।

শত্রু নেই আমাদের কোন
নেই কোন ডর ভয়,
শত্রু এলে ভালবেসে তারে
করে নেব সব জয়।

এই যদি হয় আমাদের পণ
এই আমাদের মন,
ইচ্ছে হলেই সারাটি জীবন
হইতে পারি আপন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

কাবিল বলেছেন:



এই যদি হয় আমাদের পণ
এই আমাদের মন,
ইচ্ছে হলেই সারাটি জীবন
হইতে পারি আপন।


দারুন লিখেছেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

আব্দুল মােজদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

দিগন্ত জর্জ বলেছেন: চমৎকার কবিতা। পাড়ার কথা মনে পড়ে গেল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

আব্দুল মােজদ বলেছেন: আসলে মাঝে মাঝে গ্রামের কথা মনে পড়ে যায় ভাই।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বা ! চমৎকার সরল ভাষার লেখনি। খুব ভালো লাগলো। শুভেচ্ছা নিরন্তর।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৫১

আব্দুল মােজদ বলেছেন: অনেক ধন্যবাদ। আমি কঠিন ভাষায় লিখতে পারি না। মনের মধ্যে যা আসে তাই লিখে ফেলি।

৪| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

শাহাদাত হোসেন বলেছেন: কবিতা ভালো লাগলো।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩

আব্দুল মােজদ বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.