নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পছন্দ আমার নিজস্ব নয়!!!

আব্দুল মােজদ

জন্ম গ্রামে লেখাপড়া ঢাকায়।

আব্দুল মােজদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের দেশ

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭



আজকে আমি ভীষণ একা
সবাই আমার পর,
যেথায় খুশি সেথায় যাব
তাই ছেড়েছি ঘর।

অচিন কোন পথ যদি পাই
হারিয়ে যাব দূরে,
তাই আমি আজ পর হয়েছি
আপন ছেড়ে-ছুড়ে।

অজানা এক স্বপ্নের দেশ
আমায় ভীষণ টানে,
একা পেলেই রোজ বলে যায়
আমার কানে কানে।

সে না-কি এক ছবির দেশ
ছবির মত ভাসে,
সেথায় কোন দুঃখই নেই
সকল মানুষ হাসে।

পরীরা গায় নিঝুম রাতে
ঘুম পাড়ানী গান,
তারারা সব সবার আপন
ছড়ায় আলোর বান।

সেই দেশেতে হাজার পাখির
হাজার মধুর সুর,
পাখির গানেই নিত্য দিনই
আসে নতুন ভোর।

আমি যাব সেই দেশে আজ
তাইতো নামি পথে,
যদি বলো তুমিও একা
নিতেও পারি সাথে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০১

ঝালমুড়ি আলা বলেছেন: সেই দেশেতে হাজার পাখির
হাজার মধুর সুর,
পাখির গানেই নিত্য দিনই
আসে নতুন ভোর।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০৯

আব্দুল মােজদ বলেছেন: শুধু আমার অবচেতন মনের কল্পনা ভাই। কাম না থাকলে বসে বসে স্বপ্ন দেখি। ভাল লাগে আর ঘুরে বেড়াই ছন্নছাড়া।

২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০২

রাশেদ বিন জাফর বলেছেন: অসাধারন ভাইয়া,

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১১

আব্দুল মােজদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ছন্নছাড়া জীবনের কল্পনা।

৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

দিগন্ত জর্জ বলেছেন: আমিও ভাই খুঁজে ফিরি
সেই স্বপ্নের দেশ
কোলাহলের ধার ধারি না
একলা থাকাই বেশ।

ছাড়াটা খুব ভাল্লেগেছে
সুন্দর ছিলো ছন্দ,
থিমটাও বেশ মন কাড়া
হয়নি একটুও মন্দ।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১১

আব্দুল মােজদ বলেছেন: ঠিক আমার মতো। আমিও খুঁজি। চলুন বেড়িয়ে পড়ি দূরে কোথাও----------------------------

৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

আমি কি মানুষ বলেছেন: অজানা এক স্বপ্নের দেশ
আমায় ভীষণ টানে,
একা পেলেই রোজ বলে যায়
আমার কানে কানে।

চমৎকার

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮

আব্দুল মােজদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পড়ার জন্য এবং উৎসাহ দেয়ার জন্য।

৫| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩

বিজন রয় বলেছেন: প্রথমে একা তার সাথি খোঁজা।
++++

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

আব্দুল মােজদ বলেছেন: মানে যার কেউ নাই, সেওতো আমার মতো একা! অজানা দেশে যেতে চায়।

৬| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

বাকপ্রবাস বলেছেন: সঙ্গে আমি চাইছি যেতে
নেবে নাাকি আমায়!!
তার আগে দারুণ কবিতায়
হাজার প্লাস জানায়।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

আব্দুল মােজদ বলেছেন: সঙ্গে যদি চাও যেতে গো
এসো তবে দেশে,
দুজন মিলে সাগর-পাহাড়
ঘুরব পাখির বেশে।

৭| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আমাকেও সাথে নিয়েন ভাই।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

আব্দুল মােজদ বলেছেন: চলুন বেড়িয়ে পড়ি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.