| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাঁ-বাঁকা গাঁয়ের পথে
চলছে গরুর গাড়ী,
সেই গাড়ীতে নতুন বধু
যাচ্ছে শ্বশুর বাড়ী।
গাড়োয়ানের কন্ঠেতে গান
উদাস বাউল সূরে,
ক্যাঁচর-ক্যাঁচর আওয়াজ তুলে
গাড়ীর চাকা ঘোরে।
নতুন বধু চুপটি করে
বসে গাড়ীর কোনে,
শুন্যে তাকায় দৃষ্টি মেলে
পিছন পথের পানে।
গাড়োয়ানে হুট-হুটা-হুট
গরুরে তার হাঁকে,
ঝাঁকুনী দিয়ে চলছে গাড়ী
বাঁক ঘুরিয়ে বাঁকে।
গাঁয়ের পরে গাঁ পেরিয়ে
মাঠের পরে মাঠ,
ভর দুপুরে পৌঁছে গাড়ী
বসন্তপুর হাঁট।
গরু গুলো ক্লান্ত ভীষণ
জুড়িয়ে নেয় তায়,
হাটের পাশে থামল তারা
বটগাছটার ছায়।
ঝিলের ওপার যাচ্ছে দেখা
সামনে অচিন গাঁ,
সেই গায়েতে যাচ্ছে বধূ
কাঁপছে যে তার পা।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
আব্দুল মােজদ বলেছেন: অনেক ধন্যবাদ।
২|
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: গ্রামের কথা মনে করে দিলেন।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৫
আব্দুল মােজদ বলেছেন: মাঝে মাঝে আমারও গ্রামের কথা মনে পড়ে যায়। তবে গ্রামে গেলে দুই/একদিনের বেশি থাকতে ভাল লাগে না। এমন কেমন ভাল লাগা আমার বুঝি না!!!
৩|
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: চমৎকার ছড়া।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৫
আব্দুল মােজদ বলেছেন: উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
৪|
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
প্রামানিক বলেছেন: দারুণ দারুণ।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫
আব্দুল মােজদ বলেছেন: গ্রামের কথা শুনতে বলতে সবার ভাল লাগে। কিন্তু কেউ গ্রামে গিয়ে থাকতে চায় না সবাই শহরমুখী ভাই। অনেক ধন্যবাদ।
৫|
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৪২
বাকপ্রবাস বলেছেন: গাঁধা আমি
কেন গরু হলামনা
বর কনে ঘাড়ে তোলার
মজা পেলামনা।
গাঁধা মানে সবার কাছে
কেবল শুধু ফানি
পিঠের পরে মাল বোঝায়
টেনে গেলাম ঘানি
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯
আব্দুল মােজদ বলেছেন: বর-কনে না তুলিলেও
পিঠে তুলে বোঝা,
গরু চলে আঁকাবাকা
গাধা চলে সোজ।
৬|
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯
শাহাদাত হোসেন বলেছেন: সুন্দর কবিতা ।
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
আব্দুল মােজদ বলেছেন: অনেক ধন্যবাদ।
৭|
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩
প্রামানিক বলেছেন: আমি সময় পেলেই গ্রামে যাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:২৫
আব্দুল মােজদ বলেছেন: এটাই আসলে মাটির প্রেম। অনেক ধন্যবাদ।
৮|
০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো।
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:২৫
আব্দুল মােজদ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১১
বিজন রয় বলেছেন: ওয়াও!! দারুন!!!!