| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার পালাক্রমে দুজনে
ফুল ফোটাবো, ফুল তুলব
আবার বন বাদাড়ে কাঠবিড়ালের
পিছে ছুটবো
পালাক্রমে গাছের শরীরে শরীর
রেখে ঘর বাঁধবো, আগুন শুকাবো!
আবার প্রজাপতির পিছু নেবো
গভীর আসক্তিতে তোমার
কিচিরমিচির শুনবো
পায়ে হেটে চলে যাবো...
আমরা নগ্ন পায়ে হেটে যাবো ঘন অরণ্যে
কথা বলব ঝরা তরু-পল্লবের সাথে
আমরা দুজনেই বৃক্ষ হবো
হৃদয়ের হিল্লোল দিয়ে
বাতাসে খেয়ালী ঘূর্ণি তোলে
করব আলিঙ্গন
শিকড়ে শিকড়ে
শাখায় শাখায়
পাতায় পাতায়...
©somewhere in net ltd.