| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন আবীর
আমি লেখক নই, নই গল্পকার, তবে বর্ণ সাজাই, শব্দের মালা গাঁথি আপন মনে
সেই সেদিনের কথা, মনে কি পড়ে?
সেই ব্যস্ত ক্লান্ত দিনটার শেষটায়, তোমার আমার দেখা...
কি অপলক চেয়েছিলে দুষ্ট চোখের তারা মেলে,
কি যেন নাজানা নাবলা কথা আমি দেখেছিলাম সেথায়
হঠাত থেমে যাওয়া তপ্ত রোদের রুঢ় মিঠে আঁচড়ে।
জানিনা কি দেখেছিলাম ওই বাঁকা ঠোঁটের কোনটায়
জানিনা কি লুকানো ছিল মধুমাখা সে হাস্যময়ীর গালের টোলে
জানিনা কি রেখেছিলে গোপনে জমিয়ে বুকের ভাঁজে সন্তর্পণে
আমারে টেনে নিলে নিঠুর প্রিয়তায় কি আপন করে
কি অদ্ভুত রহস্য ঢাকা ছলনাবেগে কত্তো যতন করে...
আজো মনে পরে সে শ্রান্ত বিকেল, সে গোধুলীর মধু
আজো ভুলিনি আমি সেই তোমারে এতো বদলের পরেও।
আমিতো আজো বদলাইনি তবে কেন গো বদলে গেলে?
১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৩
একজন আবীর বলেছেন: অনেক ধন্যবাদ।
২|
১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
অপ্রতীয়মান বলেছেন: সময় পাল্টায়, বদলে যায় মানুষ, বদলে যায় মানুষের মন।
হ্যাপি ব্লগিং ![]()
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২২
একজন আবীর বলেছেন: ধন্যবাদ ভাই
৩|
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৮
আহসানের ব্লগ বলেছেন: এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম, ![]()
ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন। ![]()
০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪১
একজন আবীর বলেছেন: মন থেকে ধন্যবাদ আপনাকে ভাইয়া। সুন্দর মন্তব্যে উৎসাহ দেয়ার জন্য। ভাল থাকবেন আপনিও
৪|
০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:১১
প্রবাসী পাঠক বলেছেন: সামহোয়্যার ইন ব্লগে স্বাগতম।
১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৮
একজন আবীর বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনাদের পাশে পেলে খুবই ভাল লাগবে
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: অপূর্ব কবিতা , হ্যাপি ব্লগিং , শুভকামনা ।